শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্কুলেই বারবার বিপদ, মিড-ডে মিল খেয়ে ঘনঘন বমি, হাসপাতালে ভর্তি ২২ ছাত্রী

Pallabi Ghosh | ২৭ নভেম্বর ২০২৪ ১৬ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একই স্কুলে বারবার বিপদের মুখে ছাত্রীরা। আবারও মিড-ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ একাধিক ছাত্রী। ঘনঘন বমি, পেটে ব্যথার মতো উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি হল ২২ জন ছাত্রী। ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চালাচ্ছে শিক্ষা দপ্তর। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নারায়ণপেট জেলার এক সরকারি স্কুলে। এক সপ্তাহের মধ্যে আবারও মিড-ডে মিল খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন স্কুলের একাধিক ছাত্রী। মঙ্গলবার দুপুরে মাগানুরের জেলা পরিষদ হাই স্কুলে মিড-ডে খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ২২ জন ছাত্রী। গতকাল মিড-ডে মিল খেয়েছিল মোট ৪০০ পড়ুয়া। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, মিড-ডে মিল খাওয়ার পর পেট ব্যথা, মাথা যন্ত্রণা, ঘনঘন বমির মতো উপসর্গ দেখা দেয় ওই ছাত্রীদের। শারীরিক অবস্থার অবনতি হতেই সরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। সকলের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রীর অভিযোগ, মিড-ডে মিলে যে খাবার পরিবেশন করা হয়েছিল, তা ঠিকমতো রান্না করা হয়নি। সেদ্ধ হয়নি আলু, বেগুন। সেই খাবার খেয়েই অসুস্থ হয় তারা।

এদিকে স্কুলের তরফে আরও জানানো হয়েছে, মিড-ডে মিল খাওয়ার পর ওই ছাত্রীরা স্কুলের বাইরে থেকেও খাবার কিনে খেয়েছিল। স্কুলের পাশের দোকান থেকে কেক, চানাচুর খেয়েছিল তারা। তদন্তকারীরা ইতিমধ্যেই ওই দোকানের খাবার এবং মিড-ডে মিলের খাবার সংগ্রহ করে, পরীক্ষা করে দেখছেন। উল্লেখ্য, ২০ নভেম্বর ওই স্কুলেই মিড-ডে মিল খেয়ে ১৭ জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছিল। এক সপ্তাহের মধ্যে আবারও অসুস্থ হল ২২ জন ছাত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া