মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ নভেম্বর ২০২৪ ১৫ : ০৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হল স্কুল, কলেজ সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার থেকে বন্ধ থাকবে স্কুল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল তামিলনাড়ু প্রশাসন।
আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বুধবার বিকেল থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী গভীর নিম্নচাপটি এই মুহূর্তে চেন্নাইয়ের প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং নাগাপট্টিনাম থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই তামিলনাড়ুর কয়েকটি অংশে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। পূর্বাভাস বলছে, বুধবার ২৭ তারিখ ঝূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরবর্তী দু'দিনের মধ্যে শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে সেটি তামিলনাড়ু উপকূলের দিকে উত্তর-উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে থাকবে৷ যার জেরে তামিলনাড়ু এবং পুদুচেরিতে কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
২৭ নভেম্বর তামিলনাড়ুর মায়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গেলপেট এবং কুড্ডালোর জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় এই অঞ্চলে স্কুল ও কলেজগুলোতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ২৮ নভেম্বর বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমবে। ২৯ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে রাজ্যে। ৩০ তারিখ শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
এই দুর্যোগ মোকাবিলা করার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। এরপরই রাজ্যের তিরুভারুর, মায়িলদুথুরাই, নাগাপ্পটিনাম এবং কুড্ডালোর জেলায় এনডিআরএফ -এর দল পাঠানো হয়। রাজধানী চেন্নাই -সহ বেশ কিছু জায়গায় বৃষ্টির কারণে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জল জমেছে। ব্যাহত হয়েছে যান চলাচল। মঙ্গলবারই সাতটি বিমানের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এম কে স্ট্যালিন আশ্বাস দিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত রাজ্য প্রশাসন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?