মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৭ নভেম্বর ২০২৪ ১৩ : ১৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: সঙ্গীকে প্রথমে ছুরি দিয়ে কোপানো হল। মৃত্যু হয়েছে নিশ্চিত হয়ে সেই মৃতদেহের সঙ্গে একদিন কাটানো হল হোটেলের ঘরে। এরপর থেকে ফেরার যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
ওই দু'জন প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন বলে জানা গিয়েছে। মৃত ওই যুবতীর নাম মায়া গগৈ। তাঁর সঙ্গীর নাম আরভ হার্নি। যুবতী থাকতেন আসামে। গত শনিবার ২৩ নভেম্বর তিনি বেঙ্গালুরুর এক হোটেলে আসেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। তিনদিন পর সেই হোটেলের ঘর থেকেই উদ্ধার হল যুবতীর মৃতদেহ। তাঁর প্রেমিকের আর কোনও খোঁজ মিলছে না। এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে বেঙ্গালুরু পুলিশ।
ঠিক কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হঠাৎ হোটেলের ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় হোটেলের কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, ওই হোটেলটি বুক করা হয়েছিল যুবতী মায়া গগৈ -এর নামেই। তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পুলিশ সিসিটিভি চেক করতে গিয়ে দেখে, শনিবার দু'জনে একসঙ্গে হাসতে হাসতে প্রবেশ করেছে হোটেলে। তারপর তিনদিন তারা সেখানেই ছিল। পুলিশের অনুমান সোমবার প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে ওই যুবক। এরপর গোটা দিন ওই ঘরেই ছিল যুবক। মঙ্গলবার সকালে সে হোটেল থেকে বেরোয়। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মিলছে না। হোটেলের ঘরে রাখা বালিশ আর কম্বল থেকে রক্তের দাগ উদ্ধার হয়েছে।
হোটেলের কর্মীরা জানিয়েছেন, ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ভাড়া নেওয়া ওই অ্যাপার্টমেন্টে আর কেউ আসেনি। ঠিক কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খুন করার পর একদিন মৃতদেহের সঙ্গে বাসের পিছনে কী পরিকল্পনা ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। দেহ টুকরো টুকরো করে অন্য কোথাও ফেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বেঙ্গালুরু পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?