বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : কাজের জায়গায় এবার হানা দিল ওয়ার্কপ্লেস ডিস্টোপিয়া’। কর্মচারীদের ৩০ সেকেন্ডের বিরতিও নজরে, ম্যানেজারকে সতর্ক সংকেত পাঠায় মনিটরিং সফটওয়্যার। কর্মস্থলের পরিবেশ ক্রমশ রোবটিক এবং নিয়ন্ত্রণমুখী হয়ে উঠছে বলে অনেক কর্মচারী অভিযোগ করছেন। সাম্প্রতিক এক ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে একটি মনিটরিং সফটওয়্যার কর্মচারীদের কার্যকলাপ এতটাই গভীরভাবে পর্যবেক্ষণ করে যে, এমনকি ৩০ সেকেন্ডের বিরতি নিলেও তা ম্যানেজারকে সতর্ক সংকেত পাঠায়।
এই মনিটরিং সফটওয়্যারটি কর্মচারীদের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করে। বিশেষ করে কম্পিউটার স্ক্রিনে সক্রিয় সময়। যদি কর্মচারী ৩০ সেকেন্ডের বেশি সময় মাউস না সরান বা কি-বোর্ড না ব্যবহার করেন, সফটওয়্যারটি "অ্যাকটিভিটি ব্রেক" হিসেবে চিহ্নিত করে এবং ম্যানেজারকে সতর্কবার্তা পাঠায়।
এই পদ্ধতি মূলত কর্মদক্ষতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, তবে কর্মচারীদের মতে এটি অস্বস্তিকর এবং চাপ বাড়ায়। এই বিষয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া উঠে এসেছে। তারা জানিয়েছে, এটি স্পষ্টতই ওয়ার্কপ্লেস ডিস্টোপিয়া। আমরা মানুষ, রোবট নই।" অন্যদের একজন বলেছে এই নজরদারি প্রযুক্তি আমাদের শ্বাস নিতে দিচ্ছে না।"
কিছু নিয়োগকর্তা মনে করেন, এই সফটওয়্যার কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপচয় রোধ করে।যারা ঠিকমতো কাজ করেন, তাঁদের তো চিন্তার কিছু নেই।" বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত নজরদারি কর্মক্ষেত্রে চাপ এবং কর্মীদের অসন্তোষ বাড়াতে পারে, যার ফলে দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার নৈতিকতার দিক থেকেও প্রশ্ন তুলছে।
তবে সমর্থকরা মনে করেন, "পর্যবেক্ষণ দক্ষতা নিশ্চিত করতে সাহায্য করে, বিশেষ করে হাইব্রিড এবং রিমোট ওয়ার্ক সেটআপে।" নজরদারির পাশাপাশি কর্মচারীদের প্রতি আস্থা ও তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। কর্মীদের সঙ্গে আলোচনা করে সুস্থ পরিবেশ তৈরি করা। কর্মীদের নির্দিষ্ট বিরতির সময় নিশ্চিত করা, যাতে চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?