শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সন্তানহীনাদের পড়তে হচ্ছে দারুণ জালিয়াতির মুখে! এই দেশের সন্তান ধারণের আশায় সর্বস্বান্ত মহিলারা

দেবস্মিতা | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ২২Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: এ এক অদ্ভুতুড়ে গর্ভধারণ। এক মহিলার সন্ধান পাওয়া গিয়েছে যিনি গত ১৫ মাস ধরে অন্তঃসত্ত্বা ছিলেন বলে দাবি করেছেন। শুনে অবাক করা মনে হলেও এই ঘটনাটি নাইজেরিয়ার। 

 

 

জানা গিয়েছে, ওই মহিলার নাম চিওমা। মহিলা আদৌ অন্তঃসত্ত্বা হননি। পুরো বিষয়টাই জাল! বহুদিন ধরে এই চক্র চলছে সে দেশে। কিন্তু কীভাবে? সে দেশে একজন মহিলার সন্তান জন্ম না দেওয়ার ঘটনাটি খুব একটা ভাল চোখে দেখা হয় না। সেখানে গর্ভসঞ্চার করানোর জন্য রয়েছে প্রচুর ক্লিনিক। অনেকেই আছেন যাঁরা মা হতে পারেন না, কিন্তু চান সন্তানধারণ করতে। তারা ওই গজিয়ে ওঠা ক্লিনিকের ওপর ভরসা করেন। সেখানে যান সন্তানলাভের আশায়। 

 

 

ক্লিনিকের ডাক্তাররা জানায়, তাদের কথা শুনে চললে খুব অল্প সময়ে অন্তঃসত্ত্বা হতে পারবেন তারা। সেইমতো শুরু হয় চিকিৎসা। দেওয়া হয় ওষুধ, ইনজেকশন। কিছুদিন অন্তর অন্তর ডাক্তার দেখাতে আসতে হয় মহিলাদের। ফল মেলে হাতে নাতে। কয়েক সপ্তাহ পর রিপোর্ট আসে তাঁরা গর্ভবতী। একজন অন্তঃসত্ত্বার যেমন পেট বড় হয়, তেমনই মহিলাদেরও দেখা যায় পেট বড় হচ্ছে। তারাও নিশ্চিত হন অন্তসত্ত্বা হয়েছেন বলে। 

 

 

কিন্তু বাইরের কোথাও পরীক্ষা করা যাবে না এই মর্মে থাকে বিধিনিষেধ। এইভাবেই চলে বেশ কিছুদিন। এরপর আসে সন্তান প্রসবের মুহূর্ত। বলা হয় দামী ইনজেকশন প্রয়োজন। নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এরপর হ্যালুসিনেশনের মতো পরিস্থিতির সৃষ্টি করা হয় এবং বিশ্বাস করানো হয় তাঁরাও বাচ্চার জন্ম দিচ্ছেন বলে। শেষপর্যন্ত কিছুই হয় না। আসলে পেটে কোনও বাচ্চাই থাকে না তাদের। এইভাবে স্ক্যাম করে প্রচুর টাকা খোয়াতে হয়েছে সে দেশের মহিলাদের। সম্প্রতি এক সংবাদ সংস্থা পুরো বিষয়টি সামনে এনেছে। এইভাবে মা হওয়ার ভুয়ো স্বপ্ন দেখিয়ে টাকা লুট করা হয়েছে। যার একটি উদাহরণ ১৫ মাস ধরে সন্তান বহন করা চলা ওই মহিলা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া