শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : আরও একজন কর্মী কাজ হারাল!" চিনে রোবট যেভাবে খাবার ডেলিভারি করল সেটা দেখে এটাই জানাল সবাই। চিনের প্রযুক্তি নির্ভর সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন ভ্লগার রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি পেয়েছেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ প্রযুক্তির প্রশংসা করছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করছেন মানুষের কর্মসংস্থান নিয়ে।
ভিডিওটিতে দেখা যায়, একটি অত্যাধুনিক রোবট নিখুঁতভাবে ভ্লগারের ঠিকানায় খাবার পৌঁছে দিচ্ছে। রোবটটি খাবারের প্যাকেট ডেলিভারির পরে ভদ্রভাবে সরে যায়। এই অভিজ্ঞতা দেখে ভ্লগার যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি তিনি তাঁর দর্শকদেরও জানান প্রযুক্তির এই নতুন দিগন্তের কথা।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পরই নেটিজেনদের নানা ধরণের মন্তব্য আসতে শুরু করে। অনেকে প্রশংসার সুরে বলেছে, "এটাই ভবিষ্যতের চিত্র। প্রযুক্তি সবকিছু সহজ করে দিচ্ছে।" অন্য একজন বলেছে, খুবই চমৎকার! সময় বাঁচানোর জন্য রোবট ডেলিভারি সেরা বিকল্প।"
তবে চিন্তার কথা শোনা গিয়েছে অনেকের গলায়। একজন বলেছে,"আরও একজন কর্মী কাজ হারাল! রোবটের কারণে সাধারণ মানুষ কীভাবে টিকে থাকবে?"" টেকনোলজি উন্নতি করছে ঠিকই, কিন্তু মানুষের জীবিকা কী হবে?"
রোবটিক ডেলিভারির মতো প্রযুক্তি যদিও কার্যকারিতা বাড়ায়, তবে এটি মানুষের চাকরির উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খাবার ডেলিভারির মতো শিল্পে, যেখানে প্রচুর মানুষ কর্মরত।
তবে বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির কারণে নতুন ধরণের কাজের ক্ষেত্র তৈরি হবে। যেমন রোবট নির্মাণ, রক্ষণাবেক্ষণ, এবং প্রোগ্রামিং সংক্রান্ত কাজের চাহিদা বাড়বে। চিন ইতিমধ্যেই রোবটিক প্রযুক্তি ও এআই দিয়ে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এই ভিডিও সেই সাফল্যেরই প্রতিফলন। তবে প্রযুক্তি আর মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা করাই ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?