শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Woman dumps 5900 crores worth of bitcoin in trash, man scours landfill

বিদেশ | পেন ড্রাইভে ছিল ৫ হাজার কোটির সম্পত্তি! জঞ্জাল ভেবে সেই পেন ড্রাইভ নিয়ে কী করলেন প্রেমিকা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে দামী ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। একটি বিটকয়েনের বর্তমান বাজার দর ৯৮০০০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ লক্ষ টাকা। এ হেন মূল্যবান কারেন্সির ৮০০০ ইউনিট ভাগাড়ে ফেলে দিয়েছেন এক মহিলা। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯০০ কোটি টাকা। এত টাকার সম্পত্তি ফেলে দিয়ে নিরুত্তাপ ওই মহিলা। দাবি, এতে তাঁর কোনও দোষ নেই।

ব্রিটেনের নিউপোর্টের বাসিন্দা হালফিনা এডি ইভানস এই কাণ্ডটি ঘটিয়েছেন। বিটকয়েনগুলি ছিল তাঁর প্রাক্তন প্রেমিক জেমস হাওয়েল-এর। ২০০৯ সালে মাইনিং করে ৮০০০টি বিটকয়েন পেয়েছিলেন। একটি পেন ড্রাইভে ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড দিয়ে বিটকয়েনগুলিকে রেখে দিয়েছিলেন। তার পর সেগুলির কথা ভুলে যান। ইভানস দাবি করেছেন, হাওয়েল আমায় একটি জঞ্জালের ব্যাগ ভাগাড়ে ফেলে আসতে বলেছিল। ওই ব্যাগের মধ্যে কী ছিল তা আমি জানি না। এতে আমার কোনও দোষ নেই। 

এই বিপুল সম্পত্তির নাগাল পেতে সব রকমের চেষ্টা করছেন হাওয়েল। সম্পত্তির খোঁজ পেতে ভাগাড়ে অনুসন্ধান চালানোর জন্য আবেদনও জানিয়েছন তিনি। কিন্তু তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে। এর ফলে নিউপোর্ট শহর পরিষদের বিরুদ্ধে ৪৯০০ কোটি টাকার মামলাও ঠুকেছেন হাওয়েল। 

নিউপোর্ট প্রশাসন হাওয়েলের আবেদন খারিজের কারণ হিসাবে জানিয়েছে, ভাগাড়ে খোঁড়াখুঁড়ি করলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রে তা সম্ভবও নয়। 

হাওয়েল তাঁর বিপুল সম্পত্তি উদ্ধারে বদ্ধপরিকর। যত দূর যেতে তিনি যাবেন। প্রাক্তন প্রেমিকের এই অবস্থা দেখে ইভানস বলেন, "আমি আশা করি যাতে ওঁ বিটকয়েনগুলির খোঁজ পায়। আমার এক টাকাও চাই না। আমি শুধু হাওয়েল এই বিষয়ে আলোচনা করা বন্ধ করুক। এর ফলে ওঁর মানসিক ভাবে ক্ষতি হচ্ছে।" 

আগামী ডিসেম্বর মাসে হাওয়েলের মামলার শুনানি রয়েছে। যদি কাঙ্খ সম্পত্তির খোঁজ পাওয়া যায় তবে সেই সম্পত্তির ১০ শতাংশ নিউপোর্টের উন্নয়নের জন্য খরচ করবেন বলেও অঙ্গীকার করেছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া