মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সত্তরোর্ধ্বব মহিলা এবার ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে, কীভাবে খোয়ালেন কোটি কোটি টাকা?  

দেবস্মিতা | ২৬ নভেম্বর ২০২৪ ২০ : ৫০Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: সাইবার জালিয়াতির নতুন ধরণ ডিজিটাল অ্যারেস্ট। এর শিকার হচ্ছেন একের পর এক সাধারন নাগরিক। এবার এর ফাঁদে পড়ে সাড়ে তিন লাখ টাকারও বেশি খোয়ালেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। 

 


বয়স ৭৭ -এর ওই মহিলা দক্ষিণ মুম্বইয়ে বসবাস করেন স্বামীর সঙ্গে। জানা গিয়েছে, গত এক মাস আগে তিনি একটি হোয়াটসঅ্যাপ কল পান। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তিনি একটি পার্সেল তাইওয়ানে পাঠিয়েছিলেন। সেই পার্সেল থেকে উদ্ধার হয়েছে পাঁচটি পাসপোর্ট, একটি ব্যাঙ্কের কার্ড, প্রায় চার কেজি জামাকাপড় এবং ড্রাগস। সবকিছুই বাজেয়াপ্ত করা হয়েছে। আচমকা এরকম ফোন আসায় তিনি প্রথমে ঘাবড়ে যান। 

 


তাঁকে একটি ফেক স্ট্যাম্প পেপারে নোটিশ পাঠানো হয়, যেখানে বলা হয় ক্রাইম ব্রাঞ্চ থেকে এটা দেওয়া হচ্ছে। তাঁকে এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। প্রতারিত ওই মহিলা জানিয়েছেন, তিনি বার বার বলেন, এরকম কোনও পার্সেল তিনি পাঠাননি। অপর প্রান্ত থেকে বলা হয়, তাঁর আধার কার্ডের তথ্য দিয়েই মহিলা এসব করেছেন। এরপর ওই প্রতারকের দল মুম্বই পুলিশের এক অফিসারকে ফোন ট্রান্সফার করে দেয়। সেটাও ছিল সাজানো। সেই পুলিশ একই সুরে দাবি করতে থাকে আধার কার্ড ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়েছে। এরপর ওই মহিলাকে বলা হয়, স্কাইপ অ্যাপ ইনস্টল করতে এবং কোনওভাবেই যেন কল কেটে দেওয়া না হয়। 

 


মহিলা ওই প্রতারক দলের কথামতো কাজ করতে থাকেন। এরপর এক ব্যক্তি স্কাইপে এসে নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দেয়। মহিলার কাছে চাওয়া হয় ব্যাঙ্কের তথ্য। সেই কলে কিছুক্ষণের মধ্যেই জয়েন করে আরও একজন। সে নিজেকে অর্থ দপ্তরের এক আধিকারিক বলে পরিচয় দেয়। বলা হয়, এটা জেরার একটা পদ্ধতি। তাঁকে কিছু অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে সেখানে বেশ কিছু টাকা জমা করতে হবে। যদি তিনি নিরপরাধ প্রমাণিত হন তবে সেই টাকা ফেরত পাবেন। 

 


মহিলা জানিয়েছেন, সেই দিন তাঁকে টানা ২৪ ঘন্টা ভিডিও কলে থাকতে হয় এবং ১৫ লাখ টাকা দিতে হয়। সেদিনের মতো ফোন কেটে গেলেও এই প্রতারণার চক্র চলে একমাস ধরে। তিনি দফায় দফায় তিন কোটি ৮০ হাজার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান।  কিন্তু এক টাকাও ফেরত পাননি। তখন তাঁর সন্দেহ জাগে। মেয়েকে জানান পুরো বিষয়টি। এরপর থানায় যান অভিযোগ জানাতে। বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া