মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৬ নভেম্বর ২০২৪ ১৯ : ২৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: আজ সেই অভিশপ্ত দিন। একদিকে আজ যেমন ভারতের সংবিধান দিবস, তেমনই এই দিনে বাণিজ্য নগরীতে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর জঙ্গি হামলা। দিনটা ছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর, বুধবার। জঙ্গিরা কব্জা করে নেয় মুম্বইয়ের তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হাউস, কামা হাসপাতাল এবং নরিমান হাউস। মানুষকে করে দেওয়া হয় বন্দি, সঙ্গে লাগাতার গুলিবৃষ্টি। জঙ্গিরা মৎস্যজীবী পরিচয় দিয়ে আরবসাগরের পথ ধরে প্রবেশ করেছিল ভারতের সীমান্তে। সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে নামানো হয় সেনা, পুলিশ। অভিযান চলে শনিবার ২৯ তারিখ পর্যন্ত। এই হামলায় নিহত হন মোট ১৬৬ জন, আহত হন ৩০০ জনেরও বেশি। সেই ভয়াবহ হামলার স্মৃতি এখনও টাটকা। একমাত্র জীবিত অবস্থায় যে জঙ্গিকে ধরা গিয়েছিল তার নাম আজমল কাসভ। বিচার শেষে তার ফাঁসি হয়।
যে ছয় বীর মুম্বইকে জঙ্গি কবল থেকে মুক্ত করেছিলেন তাঁদের আরও একবার স্মরণ করা হল।
তুকারাম ওম্বলে
তুকারাম ওম্বলে ছিলেন মুম্বই পুলিশের সহকারি উপ-পরিদর্শক। এই হামলায় তিনি নিহত হন। সেদিন তিনি ছিলেন নিরস্ত্র। ২৬ নভেম্বর রাতে আজমল কাসভকে ধরার চেষ্টা করেছিলেন তিনি। তখনই মৃত্যু হয় তাঁর। দক্ষিণ মুম্বইয়ের গিরগাউম চৌপাট্টিতে তাকে গুলি করে হত্যা করা হয়। ঠিক কী হয়েছিল সেই মুহূর্তে? তিনি দেখেন কাসভকে গুলি চালাতে, কোনও অস্ত্র ছাড়াই ঝাঁপিয়ে পড়েন তিনি। রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। অন্যেরা ছুটে আসেন। কিন্তু এই ধ্বস্তাধস্তি চলার সময় গুলি বেরোয় কাসভের বন্দুক থেকে। তাতেই প্রাণ হারান তুকারাম ওম্বলে।
মেজর সন্দীপ উন্নীকৃষ্ণন
মেজর সন্দীপ উন্নীকৃষ্ণন সেই ভয়ঙ্কর রাতে মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলকে সন্ত্রাসীমুক্ত করার জন্য এনএসজি কম্যান্ডোদের একটি দলের হয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। সেখানেই গুলিতে মৃত্যু হয় তাঁর। এই বীরত্বের জন্য পরের বছর ২০০৯ সালে ২৬ জানুয়ারি দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্রে ভূষিত হন সন্দীপ উন্নীকৃষ্ণন।
হেমন্ত করকরে
অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান ছিলেন হেমন্ত করকরে। তিনি ২৬ নভেম্বর কামা হাসপাতালের কাছে এনকাউন্টারে নিহত হন। তাঁর বুকে তিনটে গুলি লাগে। ১৯৮২ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস বা আইপিএস অফিসার ছিলেন হেমন্ত করকরে।
মল্লিকা জগদ
তাজ হোটেলের অতিথিদের খাবারের দায়িত্বে থাকতেন তিনি। হামলার সময় হোটেলের অতিথিদের খাবারের ব্যবস্থা করছিলেন তিনি। জঙ্গি হামলা হয়েছে টের পেয়েই ঠান্ডা মাথায় তিনি তাঁর দল নিয়ে দ্রুত দরজা, লাইট বন্ধ করে সবাইকে চুপচাপ বসে থাকতে বলেন।
করমবীর সিং কাং
তিনি ছিলেন তাজ হোটেলের জেনারেল ম্যানেজার। তাঁর স্ত্রী এবং সন্তান জঙ্গি হামলায় ভিতরে আটকে পড়েন। কিন্তু তা সত্বেও সবাইকে বাঁচাতে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন। শত শত লোকের প্রাণ বাঁচিয়েছেন। বাঁচাতে পারেননি স্ত্রী আর সন্তানদের জীবন। প্রয়াত হন তিনিও।
টমাস ভার্গিস
তিনি ছিলেন তাজের ওয়াসাবি রেস্তোরাঁর একজন সিনিয়র ওয়েটার। হামলার দিন গুলি চলাকালীন তিনি অতিথিদের নিচে নামতে বলেন এবং তাদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন। সকলেই চলে গেছে তা নিশ্চিত হয়ে ভার্গিস রেস্তোরাঁ থেকে বেরোন। কিন্তু নাহ, তিনি আর ফিরতে পারেননি। সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?