মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কখনও পিষে, কখনও গুঁতিয়ে, ভরা রাস্তায় ষাঁড়ের তাণ্ডব, আহত কমপক্ষে ১৫ জন

Pallabi Ghosh | ২৬ নভেম্বর ২০২৪ ১৯ : ২৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় পা রাখা মাত্র ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন পথচারীরা। ভরা রাস্তায় ষাঁড়ের ব্যাপক তাণ্ডব। কখনও গুঁতিয়ে, কখনও বা পিষে দিল পরপর পথচলতি লোকেদের। ব্যস্ত রাস্তায় ষাঁড়ের তাণ্ডবের জেরে আহত হলেন কমপক্ষে ১৫ জন মানুষ। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালালাবাদ শহরে। ওই শহরের একটি বাজারের মধ্যে একটি ষাঁড় আচমকা পথচারীদের আক্রমণ করতে শুরু করে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ষাঁড়ের তাণ্ডবের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ষাঁড়টি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক যুবকের পিছনে হঠাৎ গুঁতিয়ে দেয়। ষাঁড়ের গুঁতোয় রাস্তার একপাশে ছিটকে পড়েন তিনি। যখনই উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় আবারও সিং দিয়ে গুঁতিয়ে যুবককে অন্য পাশে ফেলে দেয়। ষাঁড়ের আক্রমণে গুরুতর আহত হন যুবক। 

ভিডিওতে দেখা গিয়েছে, ষাঁড়ের হামলায় যুবকের এক চোখের পাশ থেকে রক্ত বের হয়ে যায়। রাস্তাতেও পড়েছিল রক্ত। গুরুতর আহত অবস্থায় ষাঁড়টিকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই ওই রাস্তায় আরও একাধিক পথচলতি মানুষকে গুঁতিয়ে দেয় ষাঁড়টি। ঘণ্টাখানেক ধরে কখনও কাউকে গুঁতিয়ে, কখনও বা পিষে দিয়ে আক্রমণ করে ষাঁড়টি। এই ঘটনার জেরে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। আহত হন মোট ১৫ জন। 

হুলস্থুল কাণ্ডের পর পুরসভার তরফে ষাঁড়টিকে আটক করতে ছুটে আসেন কর্মীরা। পুরসভার সেই গাড়ি উল্টে আবারও তাণ্ডব চালায় সেটি। তিন ঘণ্টা পর ষাঁড়টিকে উদ্ধার করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া