বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ১৮ : ৩০Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, কালো ও ফেটে যাওয়ার মতো অবস্থা শীতকালে খুব সাধারণ ঘটনা। কারোও তো ফাটা ঠোঁট থেকে রক্তও বেরিয়ে যায়। সাধারণত মুখের দিকে তাকালে প্রথমে ঠোঁটের দিকে নজর যায় এবং এই অঙ্গটি মুখমন্ডলের সৌন্দর্যের অনেকটা জায়গা বহন করে। তাই ঠোঁটের যত্নের দিকে মনোযোগ দেওয়া দরকার। শরীর যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড না হলে, স্বাভাবিকভাবেই ঠোঁট ফাটে ও শুষ্ক হয়ে যায়। শুধু হাইড্রেট না হওয়ার জন্যই নয়, এর পিছনে রয়েছে অনেক কারণ। সুন্দর ঠোঁটে লিপস্টিক যাতে অক্ষত থাকে, তার জন্য বিদেশি ও দামি পণ্য ব্যবহার করে থাকি আমরা। কিন্তু সবসময় তার সুফল পাওয়া যায় না। তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে তৈরী ক্রিমে যা আপনার ঠোঁট ফাটার সমস্যাকে সমাধান করবে নিমেষেই।
এক চামচ করে চিনি গুঁড়ো ও টকদই নিন। সঙ্গে দিন এক চামচ নারকেল তেল। ভাল করে মিশিয়ে ফাটা ঠোঁটের উপর লাগিয়ে রাখুন আধঘন্টা। শুকিয়ে গেলে হালকা করে ঘষে তুলুন ও জল দিয়ে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। পার্লারের মতো নরম ও মসৃণ ঠোঁট পেতে এই মিশ্রণটির জুড়ি নেই।
চিনি বা চিনির গুঁড়ো ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে ওস্তাদ। ভাল করে স্ক্রাবিং হলে মৃত কোষ উঠে ঠোঁট হবে নরম। টক দইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন বি ২ এবং ভিটামিন ১২ থাকে। এছাড়াও সামান্য পরিমাণে ভিটামিন সি-ও পাওয়া যায়। টক দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের হাল ফেরাতে কার্যকরী ভূমিকা নেয়। তাই ফেটে যাওয়া ঠোঁটে টকদই লাগালে উপকার পাবেন। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। অর্থাৎ আপনার ত্বকের জমতে থাকা মৃত কোষের স্তর পরিষ্কার করে এবং অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয়। পাশাপাশি ত্বকের আর্দ্রতার মাত্রাও ঠিক রাখতে সাহায্য করে এই উপাদান। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে। এটি ত্বকে কোলাজেন উৎপন্ন করে এবং ত্বকের জৌলুস ধরে রাখে। নারকেল তেল ঠোঁটে মালিশ করলে চামড়া টানটান হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?