রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

santanu banerjee gets bail

কলকাতা | কুন্তলের পর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন শান্তনুও, জেলমুক্তি ঘটবে?‌ 

Rajat Bose | ২৬ নভেম্বর ২০২৪ ১৭ : ৪২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ মামলায় ইডি গ্রেপ্তার করেছিল শান্তনুকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ শর্তসাপেক্ষে শান্তনুকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় শান্তনুর। তবে কুন্তল ঘোষের মতো শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে শান্তনুকে। 


বলা হয়েছে, নিম্ন আদালতের এক্তিয়ারভুক্ত এলাকার বাইরে যেতে পারবেন না তিনি। জমা রাখতে হবে পাসপোর্ট। তবে এখনই হুগলির নেতা শান্তনুর জেলমুক্তি হচ্ছে না। কারণ, আগেই সিবিআই আদালত নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে। মঙ্গলবারই বিশেষ সিবিআই আদালতে শান্তনুকে হাজির করানোর কথা। প্রসঙ্গত, সোমবারই সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনুকে আদালতে হাজির করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছে বিশেষ আদালত। মঙ্গলবার দু’জনকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে সিবিআই। 


২০২৩ সালের ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল হুগলির শান্তনুকে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম ছিল বলে জানা গিয়েছিল। ইডির চার্জশিটে বলা হয়েছিল, ২৬ জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১ কোটি ৩৯ লক্ষ পেয়েছিলেন শান্তনু। বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে সেই কালো টাকা সাদা করার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। 


এত দিন পরেও জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না শান্তনুর। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া