বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৬ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৮Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শীতকাল মানেই বাজার থেকে একগুচ্ছ ধনেপাতার আগমন বাড়িতে। এটি বিভিন্ন ধরনের খাবারের স্বাদ ও সুগন্ধ এনে দেয়। এর অনেক পুষ্টিগুণও রয়েছে।
মাছের ঝোল, ডাল থেকে শুরু করে নিরামিষ তরকারি, সবেতেই তার উপস্থিতি। কিন্তু তার সঙ্গে প্রায় প্রত্যেক বাড়িতেই ধনেপাতার চাটনি দু'বেলা খাওয়ার চল শুরু হয়ে গেছে। অনেকেই মনে করেন স্বাদ ও সৌন্দর্য বৃদ্ধি ছাড়া ধনেপাতার অন্য কোনো উপকারিতা নেই। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। শরীরের পক্ষে উপকারী ধনেপাতা।
ধনেপাতার চাটনি শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য খান? তবে ভুল হচ্ছে। এই চাটনিকে আরও স্বাস্থ্যকর করে তুলতে কিছু জিনিসের প্রয়োজন। যাতে চাটনি খেলে মনও ভরে, অঢেল পুষ্টিও মিলবে। জেনে নিন কীভাবে বানাবেন এই চাটনি।
বেশ কিছু টাটকা আমলকীকে ধুয়ে জল ঝরিয়ে নিন। খুব ছোট টুকরো করে কেটে নিন। একটি গোটা রসুনের কোয়াকে খোসা ছাড়িয়ে নিন। ছোট টুকরোতে কেটে নিন। এক আঁটি টাটকা ধনেপাতাকে পরিষ্কার করে ধুয়ে নিন। ধনেপাতা, রসুন ও আমলকীকে একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। সঙ্গে দিন এক থেকে দু'চামচ বিট নুন, এক চামচ গোটা জিরে ও এক টুকরো গুড়। ব্লেন্ড করে নিন। এই চাটনি রোজ খেলে শীতকালে ইমিউনিটি বাড়বে চটজলদি। খাবারের স্বাদও বাড়বে দ্বিগুণ।
ধনেপাতা দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। ভিটামিন এ-তে সমৃদ্ধ হওয়ায় দৃষ্টি শক্তি বাড়ায় এই পাতা। ম্যাগনেসিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন এ, সি এবং পটাশিয়াম থাকে। রক্তে শর্করার পরিমাণ কম করতে সাহায্য করে ধনেপাতা। নিয়মিত ধনেপাতা খেলে ইনসুলিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। তাই ডায়বেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এই পাতার চাটনি।
শরীরে পুষ্টি জোগাতে ও সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এই উপাদানগুলো। হজম শক্তি বৃদ্ধি করে ধনেপাতা। প্রতিদিন ধনেপাতা খেলে হজম প্রক্রিয়া ঠিক থাকে। ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমলকীর রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। দূর করে গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?