মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বদলে যাচ্ছে প্যান কার্ডের চেহারা! কেমন হবে নতুন কার্ড? আপনারটি পাল্টে নেবেন?

Kaushik Roy | ২৬ নভেম্বর ২০২৪ ১৬ : ২৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এবার বড়সড় বদল আসতে চলেছে প্যান কার্ডে। এমনটাই জানানো রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা সোমবার প্যান ২.০ প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের লক্ষ্য প্যান কার্ডকে বা প্যান নম্বরকে একটি ব্যবসায়িক পরিচয়পত্রে রূপান্তর করা। সরকারের তরফে জানানো হয়েছে, প্যান ২.০ প্রকল্প সফল হলে এটি ডিজিটাল সিস্টেমে সরকারি এজেন্সি, করদাতাদের রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে তুলবে।

 

এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ১৪৩৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছে অর্থমন্ত্রকের তরফে। জানা গিয়েছে, প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে প্যান, ট্যান এবং টিন চালু হতে চলেছে। এর ফলে, ব্যবসায়িক এবং ব্যক্তিগত স্তরে একক পরিচয়পত্র তৈরি করা যাবে। আরও সহজ হয়ে যাবে ট্যাক্স দেওয়ার প্রক্রিয়াও। ভারত সরকারের তরফে প্যান ২.০ প্রকল্পের বেশ কিছু সুবিধার কথাও জানানো হয়েছে। এই প্রকল্পে আগের চেয়ে আরও দ্রুত, আরও কার্যকর এবং উচ্চমানের পরিষেবা পাবেন সাধারণ মানুষ। সঠিক তথ্য প্রদান করবে এই প্যান ২.০ প্রকল্প। এটি পুরোপুরি পরিবেশ-বান্ধব প্রকল্প। অর্থাৎ, প্যান ২.০ চালু হলে কমবে কাগজের ব্যবহার। নিয়ন্ত্রণ হবে খরচ। আরও সুরক্ষিত হবে প্রত্যেকের তথ্য।

 

 

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘প্যান কার্ডের বর্তমান সিস্টেম বদলে ফেলা হবে সম্পূর্ণরূপে। আরও মজবুত ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হবে। দীর্ঘদিন ধরে শিল্পক্ষেত্রে যে একক পরিচয়পত্রের দাবি জানানো হয়েছিল তা প্যান ২.০ প্রকল্পের মাধ্যমেই এবার বাস্তবায়িত হতে চলেছে। প্যান, ট্যান এবং টিন এবার থেকে এক হয়ে যাওয়ায় অনেক সোজা হয়ে যাবে গোটা প্রক্রিয়া। প্রত্যেকের তথ্য সুরক্ষিত রাখার জন্য থাকছে কঠোর নিরাপত্তা, থাকবে কিউআর কোড। উল্লেখ্য, বর্তমানে, ৭৮ কোটিরও বেশি প্যান ইস্যু করা হয়েছে দেশজুড়ে। যার মধ্যে ৯৮% ব্যক্তিগত স্তরের। এই প্রকল্পটি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ পরিকল্পনার একটি অন্যতম অংশ। এটি চালু হলে নতুন প্যান কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সাধারণ মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া