রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ নভেম্বর ২০২৪ ১৫ : ৩৩Kaushik Roy
তীর্থঙ্কর দাস
বর্তমানে ট্রেন,বাস,মেট্রোর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা অ্যাপ ক্যাব। রাত-বিরেতে বাড়ি ফিরতে আমজনতার অন্যতম ভরসা। প্রায়শই দেখা যায়, অ্যাপ ক্যাবে যাতায়াত করতে গিয়ে নানা ঘটনার সম্মুখীন হয়ে থাকেন মানুষ। সেই ঘটনার কথা শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার সামনে এল এক সম্পূর্ণ অন্যরকম গল্প। মানুষ এবং পাখির এক অনন্য ভালবাসার গল্প।
দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা এলাকাতেই বাস করেন বাসিন্দা সুশান্ত মন্ডল। নিয়মিত অ্যাপ ক্যাব চালিয়েই সংসরা চলে তাঁর। কিন্তু গাড়ি চালানোর সময় তিনি কখনোই একা থাকেন না। তাঁর সঙ্গ দেয় তাঁর ছোট্ট পোষ্য। কিন্তু সে কুকুর-বিড়াল নয়। সুশান্তর নিত্যদিনের সঙ্গী তাঁর ছোট্ট বুলবুল পাখি ঝটু। গত ছ’মাস ধরে ঝটুর বাসস্থান সুশান্তর কাঁধ। সকাল থেকে রাত পর্যন্ত সুশান্ত যতক্ষণ গাড়ি চালান তাঁর কাঁধে বসেই কলকাতা ঘোরে ঝটুও।
আজকাল ডট ইনকে সুশান্ত জানান, ‘ও শুধু একটা পাখি নয়, ও এখন আমার জীবনের অংশ হয়ে উঠেছে। আমি যা খাই, ওকেও তাই খাওয়াই। আমার গাড়িতে যাঁরা উঠেছেন প্রায় সকলেই প্রথমে ওকে দেখে প্রথমে চমকে উঠলেও পরে স্নেহও করেছেন’। গাড়িতে এসি চলুক বা না চলুক, জানলা খোলা থাকুক বা না থাকুক নিজের স্থানে অবিচল সুশান্তর পোষ্য।
সুশান্ত জানান, ‘ছ’মাস আগে আমার স্ত্রী প্রথম ওকে বাড়িতে নিয়ে আসে। কাকের হাত থেকে উদ্ধার করে আমার স্ত্রী ওকে নিয়ে আসে। তারপর থেকে আমার বাড়িতে আমার সঙ্গেই থাকে ঝটু। আমি যতক্ষণ রাস্তায় ডিউটি করি, ও ঠিক পুরোটা সময় আমার সঙ্গে ঘুরে বেড়ায়’। সুশান্তর কথায়, পাখিটির খিদে পেলে সুশান্তর কানে কামড় বসে। সে জানান দেয় যে তাঁকে খেতে দিতে হবে। মাঝপথে গাড়ি থামিয়ে প্রিয় পোষ্যকে নিজের হাতে করেই খাইয়ে দেন সুশান্ত। প্রতিদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ছেলেকে স্কুলে ছাড়ার জন্য গাড়ি নিয়ে বেরোন তিনি। বাড়ি ঢোকেন রাতে। পুরো সময় জুড়েই ঝটু তাঁর একমাত্র সফরসঙ্গী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?