মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিরাট সাফল্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর! বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ধৃত ছয়

Tirthankar Das | ২৫ নভেম্বর ২০২৪ ০৪ : ০৬Tirthankar

তীর্থঙ্কর দাস: ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মাদক বিরোধী অভিযানে আন্দামানে একটি মাছের ট্রলার থেকে প্রায় ছ'হাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। 

 

 

 

 

বঙ্গোপসাগরে এই নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে ৬ জন মায়ানমারের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এর আগে বঙ্গোপসাগরে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার ঘটনা ঘটেনি। 

আকাশপথে এবং জলপথে অভিযান চালিয়ে মায়ানমারের ট্রলার 'সো ওয়াই ইয়ান টু' থেকে নিষিদ্ধ মাদক ' মেটাম্ফেটামাইন ' উদ্ধার করে। এই মাদকের বাজার মূল্য বিদেশের মাটিতে কোটি কোটি টাকা। মায়ানমার থেকে মাদক পাচারের ছক করা হচ্ছিল বলেই মনে করা হচ্ছে। ট্রলারের ভিতরে ছোট ছোট প্যাকেটে মাদক রাখা ছিল এবং প্রতি প্যাকেটে ২ কেজি করে মাদক ভরা ছিল বলি জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। 

প্রসঙ্গত, ২৩ নভেম্বর আকাশ পথে উপকূলরক্ষী বাহিনীর বিমান টহলদারি চালানোর সময় ট্রলারটি নজরে আসে। পোর্ট ব্লেয়ার থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্যারেন দ্বীপের কাছে ট্রলারটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ এবং ভারতীয় উপকূলের রক্ষী বাহিনীর যৌথ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়েছে।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া