বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ০৩ : ৪৬Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে উবটান সবথেকে বেশি জনপ্রিয় ও কার্যকরী। সান ট্যান দূর করা থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে উবটানের গুরুত্ব সবচেয়ে বেশি। সামনেই যদি আপনার বিয়ে হয়, তবে এই উবটানেই ভরসা রাখুন। নামিদামী কোম্পানির রাসায়নিক মিশ্রিত ফেস প্যাক, ক্রিম ব্যবহার না করে জেল্লা আসবে। রাতারাতি এমন সৌন্দর্য একমাত্র ঘরোয়া রূপটানেই সম্ভব। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই উবটান প্যাক।
এক চামচ করে বেসন, মুলতানি মাটি ও চালের গুঁড়ো নিন। সঙ্গে দিন হাফ চামচ হলুদগুঁড়ো, দু'চামচ টকদই ও এক চামচ গোলাপ জল। ভাল করে মিশিয়ে মুখের সব জায়গায় মেখে নিন। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। উবটান পরিষ্কার করে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন।
হলুদে পলিফেনল, স্টেরল এবং অ্যালকালয়েডের মতো একাধিক উপকারী উপাদান রয়েছে। তাছাড়া এটি অ্যান্টিঅক্সিড্যান্টেও ঠাসা। যে কারণে নিয়মিত হলুদ লাগালে ত্বকের ভিতর জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। ফলে উপকার মেলে হাতেনাতে।
এই প্রাকৃতিক উপাদানের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণও রয়েছে, যা আপনার ত্বকের অন্দরে প্রদাহ নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্ত। ফলে হলুদের ছোঁয়ায় ত্বকের জ্বালা এবং লাল ভাব কমে যাবে মুহূর্তের মধ্যে। মুলতানি মাটি ত্বকের ময়লা পরিষ্কার করে এবং ত্বকে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। চোখের নীচের কালো দাগ দূর করতে মুলতানি মাটি ব্যবহার খুব উপকারী। এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও চোখের নীচের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বক যদি খুব শুষ্ক হয়ে যায়, সে ক্ষেত্রে দই সঠিক ভাবে ব্যবহার করলে ত্বকের জেল্লা ফিরে আসতে পারে। দই ব্যবহার করলে ত্বকের বলিরেখাও দূর হয়। প্রাকৃতিক উপায়ে যদি ত্বকের যত্ন নিতে হয়, তা হলে দই এর বিকল্প নেই।
ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে উবটান। উবটান মুখ থেকে সমস্ত মরা কোষ দূর করে দেয়। উবটান মুখে নতুন কোষ গঠনে সাহায্য করে। যা আপনাকে এনে দেয় প্রাকৃতিক জেল্লা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?