মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৫ নভেম্বর ২০২৪ ০০ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খারণ খোলসা করলেন আইপিএলের জনক ললিত মোদি। তিনি দাবি করলেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। তিনি দেশ ছেড়েছিলেন প্রাণের ভয়ে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভয়ে।
সম্প্রতি একটি পডকাস্টে ললিত এই খোলসা করেন। ২০১০ সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। পডকাস্টে কথোপকথনের সময় তিনি বলেন, "আমি যখন দেশ ছাড়ি, তখন আমার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। আমি প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাই। দাউদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেতে থাকি।" তিনি আরও বলেন, "দাউদ আমার পিছনে পড়ে গিয়েছিল কারণ সে আইপিএলে ম্যাচ ফিক্স করতে চাইছিল। ম্যাচ ফিক্সিংয়ের তীব্র বিরোধী ছিলাম আমি। আমার কাছে খেলাটার বিশুদ্ধতা রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ ছিল।"
ললিত দাবি করেছেন, তিনি তাও দেশ ছাড়তে দোটানায় ছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন পুলিশ জানায় তাঁকে ১২ ঘণ্টার বেশি নিরাপত্তা দেওয়া য।বে না। ললিত বলেন, "বিমানবন্দরে ডেপুটি পুলিশ কমিশনার হিমাংশু রায় অপেক্ষা করছিলেন। তিনি আমায় জানান, পুলিশ আমায় আর নিরাপত্তা দিতে পারবে না। দাউদের হিট লিস্টে নাম রয়েছে আমার।"
দেশে কি তিনি ফিরবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি যে কোনও দিন দেশে ফিরতে পারি। কিন্তু দেশে ফিরলেই আমার সমস্যার সমাধান হবে না। আইনত আমি পলাতক নই। আমার বিরুদ্ধে দেশের কোনও আদালতে কোনও মামলা নেই।"
ডি-কোম্পানির হিট লিস্টে ললিত মোদির নাম থাকার বিষয়টি সর্বজনবিদিত। দাউদের অন্যতম বিশ্বস্ত ছোটা শাকিল কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জানান, দাউদের নির্দেশে তাঁদের লোক তাইল্যান্ডের রাজধানীতে ললিত যে হোটেলে থাকছিলেন সেখানেও পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক সময়মতো মোদি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এত দিনে পর তাঁর পলায়ন রহস্যের খোলসা করলেন ললিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?