রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ নভেম্বর ২০২৪ ০০ : ০০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নেতা-মন্ত্রীর আচরণে রাশ টানতে পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। এবার থেকে দলের অপছন্দ কোনও কথা বা কাজ করলে দল ওই নেতা বা নেত্রীকে শোকজ করবে। যদি কেউ তিনবার কেউ শোকজ-এর মুখোমুখি হন তবে দল ওই নেতা বা নেত্রীকে সাসপেন্ড করবে। সোমবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির এক বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'যদি দলের কোনও সদস্য বা সদস্যাকে শোকজ করা হয় তবে তিনি তার উত্তর দিতে বাধ্য থাকবেন। পরপর তিনবার এই শোকজ হলে ওই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে।'
দলের ক্ষেত্রে এই শৃঙ্খলা রক্ষা কমিটিতে রাখা হয়েছে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও সুজিত বসু। এর পাশাপাশি সংসদ ও বিধানসভার ক্ষেত্রেও তৈরি হয়েছে আরও দুটি শৃঙ্খলা রক্ষা কমিটি। এদিনের বৈঠকে জাতীয় কর্মসমিতিতে যুক্ত করা হয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ ব্যানার্জি ও মালা রায়, মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া ও জাভেদ খানকে। একদিকে যেমন শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দলের নেতা-নেত্রীদের অনুশাসনে বেঁধেছে তৃণমূল পাশাপাশি সব বিষয়ে সবাই যে আগামীদিনে মন্তব্য করতে পারবে না সেই বিষয়েও কড়া অবস্থান নিয়েছে দল। কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয় দলের তরফে মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাবেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেইসঙ্গে রাজ্য, বিধানসভা এবং সংসদ সম্পর্কিত বিষয়ে কে বা কারা মুখ খুলবেন সেই বিষয়েও ঠিক করে দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় জেলায় জেলায় দলের নবীন প্রজন্মের কাছে তুলে ধরা হবে মমতা ব্যানার্জির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে তারা। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে 'মানুষের সাথে, মানুষের পাশে', নামে একটি নতুন কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। বৈঠকের শুরুতেই তৃণমূল নেত্রী রাজ্যে ছটি বিধানসভার উপনির্বাচনের জয়ের জন্য জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সিদ্ধান্ত হয়েছে মহিলা ও শিশুদের উপর অত্যাচার আটকাতে বিধানসভায় পাশ হওয়া 'অপরাজিতা' বিল যাতে আইনে পরিণত হয় সেবিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দলের মহিলা বিধায়ক ও সাংসদদের ১৫ জনের একটি দল যেমন সাক্ষাৎ করবেন তেমনি ব্লকে ব্লকে দলের মহিলা সেলের সদস্যরা মিছিল করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?