বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পরকীয়ায় জড়ালেও মিলবে না শাস্তি! আইন বাতিল করে স্পষ্ট জানাল আদালত

দেবস্মিতা | ২৫ নভেম্বর ২০২৪ ২২ : ৩৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করা আর অপরাধ নয়, আইন সংশোধন করা হল নিউইয়র্কে। শুক্রবার এই আইন পরিবর্তন করে সে দেশ। এর আগে কেউ পরকীয়া করেছে প্রমাণিত হলে সাজা হিসেবে তাঁর তিনমাসের জন্য কারাদন্ড দেওয়া হতো। সেটাই বাতিল করে দেওয়া হল এবার। 

 

 


এই বিলে সই করেছেন সেখানকার গভর্নর ক্যাথি হোচুল। তিনি জানিয়েছেন, যদিও তিনি ৪০ বছরের বেশি সময় ধরে খুব সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তবু এই আইন বাতিল করা দরকার ছিল। পরকীয়া আপাত দৃষ্টিতে জটিল মনে হলেও তার জন্য শাস্তি হওয়া আবশ্যক নয়। ১৯০৭ সাল থেকে এই আইনটি রয়েছে নিউইয়র্কে। সে দেশের আইনে পরকীয়ার সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, কোনও ব্যক্তির স্ত্রী বা স্বামী থাকাকালীন অবস্থায় অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া। 

 

 


তিনি এদিন জানিয়েছেন, সম্পর্ক বিষয়টাই জটিল। তাই অনেকসময়ই এটার অপব্যবহার হয়ে থাকে। এই আইনের ফলে অনেক সময় বিবাহবিচ্ছেদ পাওয়া কঠিন হয়ে পড়ে। পরকীয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে এই আইনটি বহুদিন ধরে প্রচলিত ছিল। মূলত স্বামী বা স্ত্রী যে কেউ প্রতারণা করছেন এটা প্রমাণ করা গেলেই আইনিবিচ্ছেদ পাওয়া সহজ হত। অনেক রাজ্যেই এই আইনটি তুলে নেওয়া হয়েছে। কিন্তু নিউইয়র্কে বজায় ছিল আইনটি। ১৯০৭ সাল থেকে এতদিন পর্যন্ত মাত্র ৩২টি কেস এই আইনের আওতায় নথিভুক্ত হয়। আবার তার মধ্যে মাত্র পাঁচজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়। এই আইনের প্রয়োগ শেষবার হয়েছে ২০১০ সালে। একজন মহিলার ক্ষেত্রে আইনটি প্রয়োগ করা হয়েছিল। জানা গিয়েছে, তিনি তাঁর বিবাহিত সঙ্গীকে লুকিয়ে এক পার্কে যৌনতায় লিপ্ত ছিলেন। 

 

 

আগে ১৯৬০ -এর দশকে নিউইয়র্কের রাষ্ট্রীয় কমিশন এক পর্যালোচনায় জানান, এই আইনটি বাস্তবে কার্যকর করা প্রায় অসম্ভব। পরবর্তীতে তাও রেখে দেওয়া হয়েছিল আইনটি। অবশেষে আর রইল না কোনও বাঁধা। এবার থেকে পরকীয়া করলেও কোনও সাজা দেওয়া হবে না। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া