বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ নভেম্বর ২০২৪ ২২ : ০০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জন স্টোনহাউস। ব্রিটেনের সাংসদের প্রাক্তন সাংসদ। যাঁর ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবনের বর্ণময় যাত্রা বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে। একজীবনে দু'বার মৃত্যুর কারণে স্টোনহাউসকে আজও স্মরণ করেন ব্রিটেনের মানুষ। যদিও প্রথমটি স্রেফ গা-ঢাকা দেওয়ার জন্যেই।
প্রথম ঘটনাটি ঘটে ১৯৭৪ সালে। ব্যবসায়িক কাজে মিয়ামি গিয়েছিলেন স্টোনহাউস। সেখানে সাঁতার কাটতে কাটতে আচমকা নিখোঁজ হন তিনি। সমুদ্র সৈকতে পড়েছিল তাঁর জামাকাপড়। বহু খোঁজাখুঁজির পরেও স্টোনহাউসের খোঁজ পাওয়া যায়নি। স্ত্রী, এমনকী তদন্তকারীরাও ভেবেছিলেন, তিনি জলে ডুবে মারা গিয়েছেন। এদিকে মৃত্যুর গল্প ফেঁদে অস্ট্রেলিয়াগামী বিমানে চড়েন তিনি। সেই বছরেই ক্রিসমাসের দিন অস্ট্রেলিয়ায় তাঁর হদিশ মেলে জীবিত এবং একেবারে সুস্থ অবস্থায়।
রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, ব্যবসায় চরম ক্ষতি, ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়েও জর্জরিত ছিলেন স্টোনহাউস। নিজের পার্সোনাল সেক্রেটারির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। একসময় তাঁকে কমিউনিস্ট গুপ্তচর বলেও অভিযুক্ত করা হয়েছিল। এরপরই ফ্রেডরিক ফরসিথের উপন্যাস ‘দ্য ডে অফ জ্যাকাল’-এর গল্প অনুকরণ করে নিজেকে মৃত প্রমাণ করে গা-ঢাকা দেন।
১৯৬০ সালে আচমকা পোস্টমাস্টার জেনারেল হিসেবে নামডাক ছড়িয়ে পড়ে তাঁর। পরিস্থিতি আবারও বদলে যায় ১৯৬৯ সালে। কমিউনিস্ট চেকোস্লোভাকিয়ার গুপ্তচর হিসেবে তাঁকে অভিযুক্ত করা হয়। তখন থেকেই স্টোনহাউসের রাজনৈতিক জীবনে আরও সমস্যার সৃষ্টি হয়। ব্যবসায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হন।
১৯৭৫ সালের জানুয়ারি মাসে বিবিসির এর সাক্ষাৎকারে স্টোনহাউস বলেন, নতুন পরিচয় নিতে তিনি বাধ্য হয়েছিলেন। পুরনো স্টোনহাউসের উপর মারাত্মক মানসিক চাপ ছিল। চাপ থেকে মুক্তির কারণেই গা-ঢাকা দিয়েছিলেন। ১৯৭৬ সালে প্রতারণার অপরাধে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। তিনবার হার্ট অ্যাটাকের পর তাঁর শাস্তির মেয়াদ কমে। ১৯৭৮ সালে স্ত্রীকে ডিভোর্স দিয়ে সেক্রেটারি শীলা বাকলেকে বিয়ে করেছিলেন জন স্টোনহাউস। ১৯৮৮ সালে ‘দ্বিতীয়বার’ এবং সত্যিকারের তার মৃত্যু হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?