রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

dead body and electric furnace

কলকাতা | ১৯ বছর বয়সেই ডোমের কাজে! বাবার মৃত্যুর পর সংসার সামলাতে কী করলেন বারুইপুরের টুম্পা

Rajat Bose | ২৫ নভেম্বর ২০২৪ ২১ : ৪২Rajat Bose

তীর্থঙ্কর দাস:‌ সবকিছুর শেষ সেখানে তা হল শ্মশান। প্রত্যেকের জীবনের অন্তিম গন্তব্য শ্মশান। শ্মশানে জমিনের কথা আমরা প্রত্যেকে শুনেছি। কিন্তু আজ যার কথা আপনাদের শোনাবো সেই ডোম বাকিদের থেকে অনেকটাই আলাদা। পুরো শ্মশানে মানুষ বলতে এক জন। নাম নথিভুক্ত করা থেকে শুরু করে চুল্লিতে ঢোকানো পর্যন্ত সবটাই নিজ দায়িত্বে পালন করে আসছে বারুইপুরের এই তরুণী। বারুইপুরের বাসিন্দা টুম্পা দাস (‌২৯)‌।

 


গত ১০ বছর ধরে বারুইপুরের পঞ্চায়েত এলাকা পুরন্দরপুর মহাশ্মশানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কল্যাণপুর পঞ্চায়েত অঞ্চলের পুরন্দরপুর এলাকার পাশেই তাঁর বাড়ি। বাড়িতে রয়েছে ছোট বোন, মা এবং ভাই। বাবার মৃত্যুর পর শ্মশানে ডোমের কাজ নির্দ্বিধায় নিজের কাঁধে তুলে নেন তিনি। ১৯ বছর বয়স থেকে ডোমের কাজ করে চলেছে এই তরুণী। এটা ঘটনা ডোমের কাজে আমরা সাধারণত পুরুষদের দেখতে পাই, তাহলে কেন টুম্পা? উত্তরে জানান ২০১৪ সালের হঠাৎ করে তাঁর বাবার মৃত্যু হয়। বড় মেয়ে হিসেবে তার কাঁধে সংসার সামলানোর গুরুদায়িত্ব এসে পড়েছিল। তাই কিছু না ভেবেই বাবার চাকরিতেই যোগ দেয় টুম্পা। পেরিয়ে গিয়েছে প্রায় দশ বছর। কোনও ভয়ভীতি ছাড়াই নিজের কর্তব্যে অবিচল টুম্পা। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অগণিত দেহ সৎকার করেন তিনি। প্রথমে নাম নথিভুক্ত। তারপর চুল্লিতে দেহ ঢুকানো সমস্তটাই সাড়ে তিন হাজার টাকার মাসিক বেতনে তিনি করছেন। এখন অবশ্য ৫ হাজার টাকা বেতন পান। ২০১৯ সালে শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসেছে। তার আগে কাঠের চুল্লিতেই শেষকৃত্য করা হত। 


টুম্পা জানায়, তিনি নিজেও কোনওদিন ভাবতে পারেননি এই কাজ তিনি করতে পারবেন। কিন্তু পরিস্থিতি এবং সময় তার ভাবনা বদলে দিয়েছে। ওখানে ১২ ঘন্টা থাকতে ভয় লাগার কথা শুনে টুম্পা মৃদু হেসে বলেন, ‘‌মরা মানুষের থেকে জীবিত মানুষের ভয় বেশি। প্রথমে ভয় লাগত কিন্তু এখন সমস্তটাই মানিয়ে নিয়েছি।’‌
মানুষের দম্ভ, অহংকার, টাকা, এমনকি গায়ের কাপড় সব কিছুই ৪৫ মিনিটে শেষ হয়ে যায়। নিজেকে শ্মশানের ভেতরেই বেশি সুরক্ষিত বলে মনে করেন টুম্পা। 

বিয়ে করার প্রসঙ্গে তিনি জানান, একাধিক সম্বন্ধ এসেছে বাড়িতে। কিন্তু যখনই তারা টুম্পার কাজ সম্বন্ধে অবগত হন তখনই প্রত্যেকে পিছু পা হয়ে যায়। যদিও তাতে একদমই কষ্ট নেই টুম্পার। কারণ দিনের শেষে নিজের পরিবারকে সামলাতে পারছেন তিনি। এর থেকে বড় আর কী হতে পারে। টুম্পা গত দশ বছরে প্রায় পাঁচ হাজারেরও বেশি মৃতদেহ পুড়িয়েছে। এবং হাজারো দুঃখ, কষ্ট চুপ করে নিজের চোখে দেখেছেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া