বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made jam made with beetroot and apple can gives your child many healthy nutritions including protein and magnesium

লাইফস্টাইল | টিফিন নিয়ে বন্ধ হবে বায়না, বাড়িতে তৈরি এই সবজির জ্যাম পুষ্টি জোগাবে অঢেল 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ২০ : ৪৮Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ টিফিনের মেনু নিয়ে বায়নাক্কা আর মায়েদের কপালে চিন্তার ভাঁজ, এটি যেন প্রত্যেকটি বাড়ির দৃশ্য। বিশেষ করে শীতকালে ব্রেকফাস্টে পাউরুটির উপর রকমারি জ্যাম শিশুদের খুব প্রিয়। কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে দেখলে বাজার থেকে কেনা জ্যাম নিয়ে সংশয় থাকতে পারে। কারণ, অনেক সময় তাতে রং মেশানো হয়, থাকে অতিরিক্ত মাত্রায় চিনিও। পাশাপাশি দীর্ঘ দিন তা ভাল রাখার জন্য মেশানো হয় প্রক্রিয়াজাত রাসায়নিক। তাই আপনার সন্তানের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যা হবে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত। বাড়িতে তৈরি এই জ্যাম যা সম্পূর্ণভাবে শীতকালীন সবজি বিট ও ফল হিসেবে আপেল দিয়ে তৈরি। জানুন কীভাবে বানাবেন এই জ্যাম।

দুটি করে বিট ও আপেলকে ভাল মতো জলে ধুয়ে নিন। বিটের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। আপেল দুটিও একইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিন। আপেল ও বিটের টুকরোগুলো একসঙ্গে প্রেসারে দিন। এক কাপ জল দিন। দুই থেকে তিনটি সিটি মেরে নিন। খুব ভাল করে পেষ্ট তৈরি করার জন্য সেদ্ধ করা আপেল ও বিটকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সসপ্যানে পেষ্টটি ঢালুন। কিছুক্ষণ নেড়েচেড়ে দিন এক কাপ গুড়। গুড় গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন অল্প আঁচে। জমে থকথকে পেষ্ট হয়ে গেলে এক চিমটি আলাদা পাত্রে ফেলে দেখুন। যদি পাশ দিয়ে জল গড়িয়ে যায় তবে বুঝতে হবে ঠিক মতো জ্যাম তৈরিই হয়নি। আরও একটু নেড়েচেড়ে দেখুন জল গড়াচ্ছে কিনা। জল না গড়িয়ে এক জায়গায় বসে গেলেই বুঝতে হবে জ্যাম তৈরি হয়ে গেছে। বাচ্চাকে ব্রেকফাস্ট বা টিফিনে পাউরুটি বা গরম রুটি দিয়ে দিন এই জ্যাম। পুষ্টির ঘাটতি হবে না।

বিটের মধ্যে রয়েছে নাইট্রেট নামক একটি উপাদান যা শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। পেটের বিভিন্ন রোগ যেমন জন্ডিস, ডায়েরিয়া প্রভৃতি নিরাময়ে খুবই উপকারী এই সবজি। শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে বিট। পাশাপাশি লিভার ভাল রাখতে হলে বিট খাওয়া খুবই জরুরি। বিট হজম শক্তিকে বাড়াতেও সাহায্য করে। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাই আপনার সন্তানের অ্যানিমিয়া, রক্তসল্পতায় নিশ্চিন্তে খাওয়াতে পারেন এই সবজির জ্যাম। শরীরে রক্তের ঘাটতি পূরণ করতেও সহায়তা করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া