মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ নভেম্বর ২০২৪ ২০ : ৩৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বারবার কানে ভেসে আসছে ফোঁস ফোঁস শব্দ। আশেপাশে তাকিয়ে কিছুই নজরে পড়েনি যাত্রীদের। উপরে তাকাতেই সকলের চক্ষু চড়কগাছ। ব্যাগ রাখার তাক থেকে ঝুলছে জ্যান্ত সাপ। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনের কামরায় হুলস্থুল কাণ্ড। প্রাণ হাতে দৌড়ে বেড়ালেন যাত্রীরা। যে ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতীয় রেল মন্ত্রক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে জন শতাব্দী এক্সপ্রেসে। ভোপাল থেকে জব্বলপুরগামী জন শতাব্দী এক্সপ্রেসের সি-ওয়ান কামরায় ব্যাগ রাখার তাকে ছিল সাপটি। চলন্ত ট্রেনে সেই জায়গা থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান যাত্রীরা। তাক থেকে কালো রঙের সাপ ঝুলতে দেখেই কামরার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীরা রীতিমতো অন্য কামরায় পালিয়ে বাঁচার চেষ্টা করেন। যে মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জন শতাব্দী এক্সপ্রেসে সাপের দেখা পাওয়ার পর পশ্চিম-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তবের বক্তব্য, 'বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে সাপটি ট্রেনের ভিতরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনটিও স্যানিটাইজ করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, কর্মীদের সতর্ক করা হয়েছে।'
ট্রেন দুর্ঘটনার পর এবার ট্রেনের কামরায় বারবার সাপের উপদ্রব ঘিরে ভারতীয় রেলে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এর আগে অক্টোবর মাসে ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের এসি কোচের জানলার পাশ থেকে বিরাট সাপ উদ্ধার করা হয়েছে। সেপ্টেম্বর মাসে জব্বলপুর থেকে মুম্বাইগামী গরিব রথ এক্সপ্রেসেও একটি বিষধর সাপ উদ্ধার হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?