শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৫ নভেম্বর ২০২৪ ২০ : ০৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। বিশ্বের অনেক দেশই ডিজিটাল লেনদেন বিটকয়েনকে মান্যতা দিয়েছে। ২০০৯ সালে এর আত্মপ্রকাশ। সেই সময় কেউ যদি এক হাজার টাকার বিটকয়েন কিনে রাখতেন আজ তার মূল্য দাঁড়াতো আড়াই হাজার কোটি টাকা। কোন হিসাবে এত লাভ আসুন দেখে নেওয়া যাক।
২০১০ সালে একটি বিটকয়েনের দাম ছিল ০.০৮ ডলার। ভারতীয় মুদ্রায় ৩.৩৮ টাকা। সেই সময় এক ডলারের দাম ছিল ৪২ টাকা। ওই সময় এক হাজার টাকার বিটকয়েন কেউ কিনতে চাইলে তিনি পেতেন ২৯৫.৮৫টি বিটকয়েন। ২০২৪ সালের নভেম্বর মাসে একটি বিটকয়েনের মূল্য ৯৮০০০ ডলার। অর্থাৎ প্রায় ৮৩ লক্ষ টাকা। ভারতীয় মুদ্রায় এক ডলারের দাম ৮৪.৪৫ টাকা। সেই হিসাবে ২০১০ সালে কিনে রাখা এক হাজার টাকার বিটকয়েনের দাম ২০২৪ সালে দাঁড়িয়েছে ২৪৪৭ কোটি টাকায়। প্রায় আড়াই হাজার কোটি টাকা। অর্থাৎ ১৪ বছরে আড়াই হাজার গুণ রিটার্ন। ভালো আয়ের আশায় অনেকেই শেয়ার মার্কেট, সোনা এবং আবাসন শিল্পে নিজের টাকা লগ্নি করে থাকেন। কিন্তু কোনও ক্ষেত্রই ১৪ বছরে এত টাকা রিটার্ন দেবে বলে মনে হয় না।
ভোটে জিতে আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েনের মূল্য। আগামী দিনে একটি বিটকয়েনের মূল্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ২০১০ সালে দু’টি পিৎজা কিনতে প্রথম বিটকয়েন ব্যবহার করা হয়েছিল। ব্যবহার করা হয়েছিল প্রায় ১০ হাজার বিটকয়েন। ২০১৭ সালে একটি বিটকয়েনের দাম ছাড়িয়য়ে যায় ২০ হাজার ডলার। ২০২০-এর পর থেকে বিভিন্ন সংস্থা তাদের আর্থিক লেনদেনে বিটকয়েন ব্যবহার করা শুরু করে। টেসলার মতো সংস্থায় বিটকয়েনে লগ্নি করতে শুরু করে।
বিটকয়েনে যাঁরা টাকা ঢেলে রেখেছেন তাঁরা সবসময় নিশ্চিন্ত থাকতে পারেননি। অস্থির বাজারের কারণে মাঝেমধ্যেই এর দামে বিপুল পতন লক্ষ করা গিয়েছে। কিন্তু যাঁরা ধৈর্য্য ধরে রেখেছিলেন তাঁদের বিপুল লক্ষ্মীলাভ হয়েছে। ভারতে এর ব্যবহারের নিয়ম নিয়ে ধোঁয়াশা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রিপ্টোকারেন্সির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। অপর দিকে, অর্থমন্ত্রক ক্রিপ্টোকারেন্সি থেকে লাভের উপর ৩০ শতাংশ কর চাপিয়েছে। নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সি বিক্রি করলেও এক শতাংশ টিডিএস কাটা যাবে বলে জানিয়েছে মন্ত্রক।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?