মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে ঘটে গেল মারাত্মক ঘটনা! কী পরিণতি হল যাত্রীদের, শুনলে শিউরে উঠবেন

দেবস্মিতা | ২৫ নভেম্বর ২০২৪ ১৯ : ৫১Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: গুগল ম্যাপ দেখে যাচ্ছিলেন গাড়িতে। নির্মীয়মাণ সেতুর কিছু অংশ যে ভেঙে পড়েছে তা জানতেন না চালক। মাঝপথে সেতু শেষ। গাড়ি উল্টে পড়ল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক-সহ তিনজন। 

 


জানা গিয়েছে, চালক ছাড়া বাকি যে দু’জন গাড়িতে ছিলেন তাদের নাম বিবেক আর অমিত। তাঁরা সকলে মিলে শনিবার গুরুগ্রাম থেকে রওনা দিয়েছিলেন বিয়েবাড়ির উদ্দেশ্য। বরেলি যাওয়ার পথ কারও জানা না থাকায় তাঁরা শরণাপন্ন হয়েছিলেন গুগল ম্যাপের। সেই দেখেই এগোচ্ছিল গাড়ি। পথে পড়ে রামগঙ্গা নদী। এই নদীর উপরে রয়েছে সেতু। সেই সেতু গত বর্ষায় কিছুটা ভেঙে পড়েছিল। সেটা আর গুগলে আপডেট ছিল না। চালক গাড়ি নিয়ে ব্রিজের ওপর চলতে শুরু করেন। এরপর সেতু যেখানে শেষ হয়েছে সেখান থেকে গাড়িটি আগে যাওয়ার পথ না পেয়ে উল্টে যায় গঙ্গায়। 

 

 

পরেরদিন সকালে দেখা যায়, গাড়ি নদীতে আংশিক ডুবে রয়েছে। নদী থেকে সেতুর উচ্চতা ৫০ ফুট। নদীতে বেশি জল ছিল না। উঁচু থেকে পড়ার ফলে মৃত্যু হয়ে গাড়ি ভেতরে থাকা ব্যক্তিদের। স্থানীয়েরাই খবর দেন পুলিশে। পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অসাবধানতাতেই ঘটেছে এই দুর্ঘটনা। বেশ কিছুদিন আগে সেতু ভেঙে পড়লেও সেতুর শুরুতে কোনও সাবধানতা বোর্ড বসানো হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গাড়িটি ভাড়া করে বিয়ে বাড়ি যাচ্ছিলেন দু'জন যুবক। বাকি দু’জনের সন্ধান মিললেও ট্যাক্সিচালকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাঁর পরিচিতি জানতে খোঁজ শুরু করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া