মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চলন্ত ট্রেনে বৃদ্ধকে সিপিআর, টিটিই'র সমালোচনায় চিকিৎসকরা, গুরুতর ভুলে হতে পারত মৃত্যু!

Pallabi Ghosh | ২৫ নভেম্বর ২০২৪ ১৯ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনে ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে সিপিআর দিয়ে বাঁচালেন এক টিটিই। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা ভাইরাল হতেই সাধারণ মানুষ যেমন টিটিই'র প্রশংসায় পঞ্চমুখ, তেমনই তীব্র সমালোচনায় মুখর চিকিৎসক মহল। কারণ কী? 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে ওই বৃদ্ধ আচমকা অসুস্থ হয়ে পড়েন। বুকে হাত দিয়ে শুয়ে পড়েন সিটে। সেই সময় দরদর করে ঘাম বের হচ্ছিল তাঁর। অসুস্থ বৃদ্ধকে দেখেই ছুটে আসেন টিটিই। তৎক্ষণাৎ তাঁকে সিপিআর দেন। মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। সেই সময় জ্ঞান ছিল বৃদ্ধের। খানিকটা সুস্থ বোধ করতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। জ্ঞান থাকা অবস্থায় বৃদ্ধকে কেন সিপিআর দেওয়া হল, তা নিয়ে টিটিই'র ব্যাপক সমালোচনা করেছেন চিকিৎসকরা। 

ঘটনাটি ঘটেছে আম্রপলি এক্সপ্রেসের জেনারেল কামরায়। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলন্ত ট্রেনে বৃদ্ধের হার্ট অ্যাটাক হয়। টিটিই ছুটে এসে বৃদ্ধকে সিপিআর দিয়ে প্রাণে বাঁচান। টিটিই'র তৎপরতায় বিহারের ছাপড়ায় বৃদ্ধকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

ভাইরাল ভিডিওটি দেখেই একজন লিখেছেন, জ্ঞান থাকলে কখনও সিপিআর দেওয়া যায় না। এতে আরও গুরুতর সমস্যা হতে পারে। সিপিআর শুধু জ্ঞান হারালেন দেওয়া উচিত। একজন লিখেছেন, রেল মন্ত্রকের তরফে এমন ভিডিও শেয়ার করা উচিত নয়। এর ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়। কেউ কেউ লিখেছেন, না জেনে সিপিআর দিয়ে কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া