মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: Abhijit Das ২৫ নভেম্বর ২০২৪ ১৯ : ০৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মণিপুরের জিবিরামে নিহত মেইতেই পরিবারের ছয় জনের ময়নাতদন্ত রিপোর্ট এল প্রকাশ্যে। জিবিরামের জিরি নদী থেকে যেই ছ'জনের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছিল তাঁদের মধ্যে তিন জনের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, নিহতদের সকলের দেহে গুলির ক্ষত রয়েছে। তিন বছরের শিশুর খুলিতে গুলির ক্ষত মিলেছে। উপড়ে নেওয়া হয়েছে ডান চোখ। সকলের দেহেই মিলেছে গভীর ক্ষত।
মণিপুরের জিবিরাম জেলার এক মেইতেই পরিবারকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল কিছু দিন আগে। জিবিরামের জিরি নদী থেকে উদ্ধার করা হয়েছিল দেহগুলি। নদীতে ভেসে এসেছিল শিশুর এবং বৃদ্ধার মুণ্ডুকাটা দেহ। একি পরিবারের মোট ছ’জনের দেহ উদ্ধার হয়। অভিযোগের তির উঠেছিল কুকি জঙ্গিদের দিকে। শিশুর ময়নাতদন্ত রিপোর্টে জানা গিয়েছে, শিশুটির শরীরে একাধিক গভীর ক্ষত মিলেছে। বুকের পাঁজরের হাড় ভাঙা ছিল। ডান চোখ উপড়ানো ছিল। শিশুটির মায়ের শরীরে তিনটি এবং নিতম্বের নীচে একটি গুলির ক্ষত ছিল। শিশুটির ঠাকুমার শরীরে মোট পাঁচটি গুলির ক্ষত পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি খুলিতে, দু’টি বুকে, একটি পেটে এবং এক হাতে একটি গুলির ক্ষত ছিল। এই দুই মহিলার শরীরেই একাধিক গভীর ক্ষত পাওয়া গিয়েছে।
পরিবারের বাকি তিন সদস্যের মধ্যে রয়েছেন এক মহিলা, আট বছরের এক কন্যা এবং আট মাসের একটি শিশু। এই তিন জনের ময়নাতদন্ত রিপোর্ট এখনও প্রকাশ্যে আনেনি। শিশুটির বাবা বাকি তিন জনের ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
এই ঘটনায় কুকি জঙ্গিদের যোগ রয়েছে বলে জানিয়েছে মণিপুর সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। গত বছর মণিপুরের হিংসার ঘর হারিয়ে জিবিরামের ত্রাণশিবিরে ঠাঁই নিয়েছিল ওই পরিবার। গত ১১ নভেম্বর কুকি জঙ্গিদের সঙ্গে সিআরপিএফের সংঘর্ষে দশ জন সন্দেহভাজন জঙ্গীর মৃত্যু হয়। সেই সংঘর্ষের পরে এই পরিবার ত্রাণশিবির থেকে নিখোঁজ হয়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?