বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made natural face serum can easily remove all acne, dark spots from your skin and make the skin bright and beautiful

লাইফস্টাইল | মুখের দাগছোপ ও বলিরেখা দূর হবে নিমেষেই, সস্তার এই ঘরোয়া সিরামেই ত্বক হবে উজ্জ্বল ও মসৃন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ১৮ : ৩৪Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ রোজকার দৌড়ঝাঁপের মধ্যে আমরা প্রায় প্রত্যেকেই নিয়মিত ত্বকের সঠিক যত্ন নিতে পারি না। এর ফলে ত্বকে ভিড় করে নানা সমস্যা। যত্নের অভাবে ত্বকের আভা হয়ত অনেক আগেই হারিয়ে যায়। উল্টে ঘাম, ধুলো-বালি দূষণের কারণে ত্বকে বাড়ছে  অ্যাকনে ও বলিরেখার দাপট। আর সঠিক সময়ে অ্যাকনে থেকে মুক্তি না পেলে  শীতে পার্টি, পিকনিক ও উৎসবের মরসুম কাটাতে হবে মুখ ভর্তি দাগছোপ নিয়েই। তাই ত্বকের হারানো জেল্লা ফিরে পাওয়ার এই সস্তা ও সহজ ঘরোয়া টোটকা এখানে জানানো হল। এই টোটকা সপ্তাহে কমপক্ষে চারদিন ব্যবহার করতে পারলেই ত্বকের পুরনো দাগ ,অ্যাকনে, বলিরেখা দূর হবে নিমেষেই। পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করারও প্রয়োজন পড়বে না। জেনে নিন সেই উপায়।

একটি মাঝারি সাইজের পাথরের টুকরো বা পাথরের মতো শক্ত কিছু জিনিস নিন। এর উপর এক চামচ মধু নিন। এতে দিন এক চামচ গোলাপ জল। মিশিয়ে নিন। একটি মাঝারি বা ছোট আকারের ফিটকিরি নিন। এই ফিটকিরিকে ওই মধু ও গোলাপজলের মিশ্রণে ঘষতে থাকুন। ঘষতে ঘষতে সম্পূর্ণ ফিটকিরিটি শেষ হয়ে গেলে মিশ্রণটি একটি প্রাকৃতিক সিরামের মতো তৈরি হবে। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে নিন। মুখের সব দাগ, বলিরেখা, অ্যাকনে ও ডার্ক সার্কেলের জায়গায় নিশ্চিন্তে লাগিয়ে রাখুন এই সিরাম আধঘন্টা। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের এই সমস্ত জেদি দাগ অচিরেই দূর হতে বাধ্য। 

দাড়ি কাটার পর দু’গালে ফিটকিরি মাখার চল অনেক পুরনো। তবে শুধু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানের জন্য নয়, রূপচর্চাতেও সমান গুরুত্বপূর্ণ এই ফিটকিরি। এতে রয়েছে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম ও সালফেট। প্রদাহনাশক এবং অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে এই  উপাদান সেরা। ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে ঘরোয়া টোটকা হিসাবে দারুণ কাজ করে। মুখের সমস্ত বলিরেখা, ডার্ক সার্কেল দূর করতে অব্যর্থ এই ক্রিম। 
নিয়মিত ফিটকিরি ব্যবহার করলে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বকের উপর জমা মৃত কোষ সরিয়ে হারানো জেল্লা ফিরিয়ে আনতেও সাহায্য করে। সেবাম উৎপাদনের ক্ষেত্রে সমতা রাখতেও সাহায্য করে। ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস-এর সমস্যা নিয়ন্ত্রণে রাখে এই উপাদান। মধুতে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ মধু আমাদের ত্বককে কোমল রাখতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া