বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ১৮ : ২০Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ স্মৃতিশক্তির মূলে জিনের বড় ভূমিকা থাকলেও মানুষের হাতেও কিছু আছে। কিছু খেলা বা কিছু বিশেষ পুষ্টিকর খাবার আছে যা জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকে। একদম ছোট থেকে সেই বিশেষ খাদ্য বা শৃঙ্খল জীবনযাপন মেনে চললে শুধু স্মৃতিশক্তি নয়, বুদ্ধিও বাড়ে বাচ্চার। পরীক্ষার ফলাফল ভালো হয়। আত্মবিশ্বাস ও স্মার্টনেসও বাড়ে। বাজারচলতি বিভিন্ন নামিদামী কোম্পানির প্রোটিন পাউডার আপনার সন্তানের জন্য কতটা উপকারী ও সুরক্ষিত তা বুঝতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এইসব পাউডারকে সুস্বাদু করতে ও বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তুলতে এতে কিছু রাসায়নিক বা মিষ্টি জাতীয় জিনিস মেশানো হয়। যা আপনার শিশুর স্বাস্থ্যে অনেকভাবে প্রভাব ফেলতে পারে। তাই ঘরোয়া উপায়ে তৈরি করুন এই পাউডার যার গুনাগুন অপরিসীম।জেনে নিন কীভাবে বানাবেন।
এই প্রোটিন পাউডার তৈরি করতে প্রথমে প্যানে এক কাপ করে আখরোট ও আমন্ড বাদাম দিন। অল্প আঁচে বসিয়ে নাড়তে থাকুন। হালকা ভাজা হলে ও সুগন্ধ বেরোলে নামিয়ে সরিয়ে রাখুন আলাদা পাত্রে। এরপর হাফ কাপ করে কুমড়োর বীজ, ফ্ল্যাক্স সিড ও চিয়া সিড নিন। এদেরও সমানভাবে হালকাভাবে অল্প আঁচে নেড়ে নিন। সব ভেজে রাখা উপকরণগুলো মিক্সারে দিয়ে দিন। দু' চামচ কোকো পাউডার দিন। সম্পূর্ণ উপকরণগুলো ব্লেন্ড করে পাউডার তৈরি হয়ে যাবে। একটি কাচের এয়ারটাইট জারে রাখুন এই প্রোটিন পাউডার। বাচ্চাকে বিকেলের হালকা স্ন্যাকসের বদলের এই পাউডারকে দুধের সঙ্গে বা জল দিয়ে মিশিয়ে দিন। যদি খেতে আপত্তি করে তবে ডাল, রুটির আটা মাখার সময় মিশিয়ে দিতে পারেন।
এই প্রোটিন পাউডারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, প্রোটিন ও আয়রন ভরপুর পরিমাণে রয়েছে যা আপনার সন্তানের ব্রেনের বিভিন্ন অংশের বিভিন্ন কার্যকারিতাকে উন্নত করে ও বুদ্ধিতেও শান দেয়।
পড়াশোনায় মনোযোগ আসে, নতুন চিন্তাশক্তি তৈরি করার ক্ষমতাও মজবুত হয়।
আখরোটে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ফোলেট, ভিটামিন বি ১ এবং বি ৬ মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানগুলি মস্তিষ্কের ক্ষতিকারক অণু এবং প্রদাহকে দূর করে। আখরোটে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের অক্সিডেটিভ ক্ষতি কমাতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?