মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৫ নভেম্বর ২০২৪ ১৮ : ০১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস-সহ বিরোধীদলগুলিকে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে সংসদের বাইরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জনগণের কাছে বার বার প্রত্যাখ্যাত হওয়ার পরেও কেউ কেউ সংসদ এবং গণতন্ত্রের অপমান করছেন।“
সোমবার বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, “কয়েক জন সংসদে হাঙ্গামা করছেন। নতুন সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন। জনগণ সব কিছুর হিসাব রাখছেন। সময় মতো জবাব দেবে। জনগণের কাছে তারা (বিরোধীরা) বার বার প্রত্যাখ্যাত হওয়ার পরেও সংসদের শান্তিপূর্ণ আলোচনা করতে দিচ্ছেন না। জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা।“ এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “গণতন্ত্রের শর্তই হল মানুষের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাব। তাঁদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা দিন রাত কাজ করে যাব। আশা করছি অধিবেশনে সুস্থ আলোচনা হবে।“
কয়েক জন সাংসদের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিরোধী সাংসদদের কেউ কেউ দায়িত্বশীল আচরণ করেন। চেষ্টা করেন যাতে সংসদের কাজ মসৃণ ভাবে পরিচালিত হয়। কিন্তু তাঁদের সঙ্গীরা সেই কাজে ব্যাঘাত ঘটান।“ রাজনৈতিক মহলের একাংশের মতে, অধিবেশন শুরুর আগে বিরোধী ঐক্যে ফাটল ধরাতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য।
আগামী এক মাস ধরে চলবে শীতকালীন অধিবেশন। ওয়াকফ বিল, আদানি ঘুষ-কাণ্ড এবং মণিপুর হিংসা এই তিন বিষয়ে সরকারকে চেপে ধরা পরিকল্পনা করেছেন বিরোধীরা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ের পর বেশ কিছুটা চনমনে বিজেপি এবং এনডিএ শিবির। এই অধিবেশন প্রায় ১৬টি বিল পাশ করাতে পারে কেন্দ্র। এর মধ্যে অন্যতম ‘এক দেশ এক ভোট’ এবং ওয়াকফ বিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?