মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১৬টি বিল আনছে সরকার! আজ সংসদে শীতকালীন অধিবেশন শুরু, নজরে আর কী কী

দেবস্মিতা | ২৫ নভেম্বর ২০২৪ ১৫ : ০৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। তার আগে রবিবার সকালে সর্বদল বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ, বিজেপির জেপি নড্ডা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। ওই বৈঠকেই কথা ওঠে আমেরিকায় আদানি গোষ্ঠীর নাম জড়ানো নিয়ে। এই বিষয়ে নিজেদের দাবি জানিয়েছে কংগ্রেস। অধিবেশনে আদানি গোষ্ঠীর বিষয়ে আলোচনা ছাড়াও মণিপুরের অশান্তির প্রসঙ্গ নিয়েও আলোচনা চেয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গেরা। এছাড়া ঘনঘন ট্রেন দুর্ঘটনা, দিল্লির দূষণ নিয়ে আলোচনাও হতে পারে। এই অধিবেশনেই সরকার ‘এক জাতি এক নির্বাচন’ নিয়ে বিল আনতে চলেছে এমনটাও রয়েছে জল্পনা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে আলোচনার বিষয়গুলো সংসদের বিজনেস অ্যাডভাইজরি কমিটি দেখে। সেই মতোই সংসদে উঠবে আলোচনার বিষয়গুলো।

 

 

ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সংসদে মোটামুটি তার একটা তালিকা পাওয়া গিয়েছে। কংগ্রেসের তরফ থেকে প্রমোদ তিওয়ারি জানিয়েছেন, সংসদে মণিপুর ইস্যু তোলা হবে। সে রাজ্যে লাগাতার ধর্ষণ, খুন হচ্ছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই বিষয় তোলা হবে অধিবেশনে। উত্তর ভারতে ক্রমাগত বাড়ছে দূষণ পরিস্থিতি উঠবে এই বিষয়টিও। আলোচনা হবে ওয়াকফ সংশোধনী বিল নিয়েও। এই বিলের বিষয়টি মুলতুবি রাখা ছিল। এবারের অধিবেশনের প্রথম সপ্তাহের শেষদিনে এই বিলটি বিবেচনা এবং পাসের জন্য উঠতে পারে। বিল নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে যৌথ সংসদীয় কমিটির। ওয়াকফ বিল ছাড়াও মোট ১৬টি বিল নিয়ে সংসদে আলোচনা হতে চলেছে শীতকালীন অধিবেশনে। এই ১৬টি বিলের মধ্যে রয়েছে পাঁচটি রয়েছে নতুন বিল। বাকি ১১টা বিল লোকসভা কিংবা রাজ্যসভায় মুলতুবি রয়েছে। নতুন বিলের মধ্যে রয়েছে সমবায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিলও। সংশোধনী বিলের মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, রেলওয়ে এবং ব্যাঙ্কিং পরিষেবা বিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া