বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

By these all tricks glass utensils are become clear and clean forever

লাইফস্টাইল | আয়নার মতো চকচক করবে কাচের বাসন, জোরে ঘষা নয়, এইসব উপায়ে পরিষ্কার করলে থাকবে নতুনের মতো

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ০২ : ২৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি বাড়িতেই কাচের বাসন এবং শিশি ব্যবহার করা হয়। রান্নাঘরের একটি বিশেষ জায়গায় এগুলি রাখা থাকে। সাধারণত সব সময়ে কাচের বাসনপত্র ব্যবহার না হলেও অতিথিদের জন্য কাচের পাত্রেই পরিবেশন করা হয়। তাই বাড়ির অন্যান্য বাসনগুলির মতো কাচের বাটি-গ্লাসও ধীরে ধীরে পুরনো হতে শুরু করে। আর এগুলিতে দাগছোপও পড়ে যায় ও ধুলো জমে যায়। তাই বলে তো আর সেগুলো বাতিল করে দেওয়া যায় না! কাচের বাসনগুলো পরিষ্কার করুন বিশেষ কিছু উপায়ে, তাহলেই সেগুলি আবার নতুনের মতো চকচক করবে।

একটি পাত্রে পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল নিন। তারপর এতে মেশান কয়েক ফোঁটা লিকুইড সোপ। দুই উপকরণ মিশিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন।

অন্যদিকে আপনার কাচের বাসনগুলি সাধারণ জলে ধুয়ে বাটি, গ্লাস আলাদাভাবে রেখে দিন। জল ও সাবানের মিশ্রণে কাচের বাটি-গ্লাস ভি uniজিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। এতে কাচের বাসনে জমে থাকা ময়লা নরম হবে। দাগছোপও উঠে আসবে। তারপর বাসনগুলি তুলে একটি শুকনো জায়গায় রাখুন এবং জল ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। একটি হালকা নরম স্পঞ্জে পরিমাণ মতো সাবান নিয়ে পাত্রগুলি ধীরে ধীরে ঘষুন। এই সময়ে বেশি চাপ দেবেন না। কিংবা পাত্রগুলি পরিষ্কার করার সময়ে স্পঞ্জের বদলে কোনও শক্ত জিনিসও ব্যবহার করবেন না। এতে পাত্রে ঘষা লাগবে এবং দাগ পড়ে যাবে। পরিষ্কার করে নেওয়ার পরে সাধারণ জলে বাসনগুলি ধুয়ে নিন। তারপর জল ঝরা পর্যন্ত অপেক্ষা করুন। শেষে একটি শুকনো কাপড় দিয়ে কাচের পাত্রগুলি ভালোভাবে মুছে নিন। দেখবেন কাচের বাটি-গ্লাসগুলি ঝকঝক করবে আর পুরনো দাগছোপও থাকবে না।

ব্যবহৃত চা পাতা ফেলে দেবেন না। একটি পাত্রে ব্যবহার করা চা পাতা, এক চামচ ডিশ ওয়াশ জেল ও জল মিশিয়ে নিন। অপরিষ্কার কাচের বাসন তাতে এক ঘন্টা ভিজিয়ে রাখুন। তুলে স্পঞ্জ দিয়ে ঘষে নিন। নতুনের মতো চকচক করবে।

কাচের বাসন পরিষ্কার করতে লেবু খুব কার্যকর। একটা পাত্রে বেশ কিছুটা লেবুর রস নিয়ে নিন। তাতে সুতির কাপড় ডুবিয়ে বাসন মুছে নিন। কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিন।

গরম জলে মিশিয়ে নিন ভিনেগার। মেশাতে হবে ২:১ অনুপাতে। পরিষ্কার কাপড়ে সেই মিশ্রণ লাগিয়ে আয়না মুছে নিন। দেখবেন নিমিষেই ঝকঝক করছে আপনার কাচের বাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া