রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কলকাতা যোগ! স্বাস্থ্য ব্যবস্থায় থাকবেন জয়? জানুন তাঁর পরিচয়

দেবস্মিতা | ২৪ নভেম্বর ২০২৪ ০২ : ২১Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ভোটে জিতেছেন ডোনাল্ড  ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি তাঁর শপথগ্রহণ। নতুনভাবে গড়ে তুলবেন প্রশাসনিক ব্যবস্থা। সেই প্রশাসনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর নতুন প্রধান হতে চলেছেন কলকাতার ছেলে জয় ভট্টাচার্য। কানাঘুষো শোনা যাচ্ছে এমনটাই। 

 


জয় ভট্টাচার্যের জন্ম কলকাতায়। বছর ৫৬ -এর স্বাস্থ্যবিদ বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর সঙ্গে যুক্ত। তাঁর ঝুলিতে রয়েছে এমডি ডিগ্রি। পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন অর্থনীতিতে। 

 


জয় ভট্টাচার্য নামে পরিচিত হলেও তাঁর পুরো নাম জয়ন্ত ভট্টাচার্য। ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন কলকাতায়। উচ্চশিক্ষা করতে পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। পড়াশোনা শেষে সেখানেই রিসার্চের কাজে যুক্ত রয়েছেন তিনি।  সে দেশের স্বাস্থ্যনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জয়। তার জন্যই কি এই বিশেষ পদে আসীন হতে চলেছেন তিনি? 

 


এ বিষয়ে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, ট্রাম্পের শপথগ্রহণ ২০ জানুয়ারি হলেও প্রশাসনে কে কোন দায়িত্বে থাকবেন সেই পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের শীর্ষপদে দায়িত্ব নিতে চলেছেন রবার্ট এফ কেনেডি। এটা প্রকাশ্যে আসার পরই কেনেডির সঙ্গে দেখা করেন জয়। এই ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের অধীনে রয়েছে এনআইএইচ। যাঁর শীর্ষে বসতে চলেছেন কলকাতার ছেলে জয়। 


আমেরিকার স্বাস্থ্য পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনআইএইচ। স্বাস্থ্যের ক্ষেত্রে গবেষণায় অনুদান দিয়ে থাকে এই সংস্থা। পাশাপাশি সে দেশে ওষুধ এবং থেরাপির ক্ষেত্রেও অনুমোদন নিতে হয় এই সংস্থার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া