বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made ginger candy can prevent you from season change diseases like sorethroat sneezing cough and cold

লাইফস্টাইল | শীতে ঠান্ডা লেগে অসুস্থ হবেন না, মরশুম বদলের সময় মুখ চলুক ঘরোয়া আদার ক্যান্ডি দিয়ে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: হাল্কা ঠান্ডার আঁচ ইতিমধ্যেই পেতে শুরু করেছে সকলে। আর তারই সঙ্গে ঘরে ঘরে সর্দি-কাশি-হাঁচি-জ্বরের প্রকোপ শুরু হয়েছে। শীত পড়ার আগেই শরীর অসুস্থ হয়ে পড়লে শীতকে উপভোগ করবেন কীভাবে? তাই ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গেই নিজেকে চনমনে রাখতে বাড়িতে তৈরি করে নিন আদার ক্যান্ডি। চলতে ফিরতে একটা করে ক্যান্ডি মুখে পুরে দিলেই অসুস্থতাকে পাশ কাটিয়ে হইহই করে শীতকাল কাটান। জেনে নিন কীভাবে বানাবেন এই ক্যান্ডি।

বেশ কিছুটা টাটকা আদা ও তার অর্ধেক পরিমাণ কাঁচা হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে আদা ও হলুদের ময়লা উঠে যায়। তুলে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ব্লেন্ডারে আদা ও হলুদের টুকরোগুলো দিয়ে দিন। হাফ গ্লাস জল দিন। ভাল করে ব্লেন্ড করে নিন। ফ্রাইপ্যান গরম হয়ে গেলে ব্লেন্ড করা আদা ও হলুদের পেষ্ট দিয়ে সঙ্গে দিন এক কাপ গুড়। আদার পেষ্টের সঙ্গে গুড়কে নাড়তে থাকুন। গুড় যতক্ষণ গলে মিশে না যায়, ভাল মতো নাড়তে থাকুন। কাঁচা হলুদ না থাকলে এই ক্ষেত্রে আপনি হলুদগুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড় গলে গেলে বিট নুন, আমচূড় পাউডার, গোলমরিচগুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশে গেলে এক চামচ ভাল মানের ঘি দিন। সামান্য নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। হালকা গরম থাকতে থাকতেই হাতের তালুতে ঘি মাখিয়ে এই মিশ্রণটি একটু করে নিয়ে গোল গোল আকারে পাকিয়ে নিন।একটি ছোট এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। সকলে বার বার চাইবেন।

আদা মূলত মসলা হিসেবে ব্যবহৃত হলেও, এর রয়েছে অনেক উপকারিতা। অনেক রোগবালাই থেকে সেরে উঠতে কার্যকর ভূমিকা রাখে। জ্বর, কাশি, ঠান্ডা লাগা ও ব্যথায় আদা উপকারি। আদা হজমের পাশাপাশি সর্দি-কাশি থেকে আপনাকে দূরে রাখবে। ভারি কোনও খাবার খাওয়ার পর খানিকটা আদা চিবিয়ে খেলে দেখবেন পেটের অস্বস্তিভাব কেটে গেছে। আদা ফুসফুস সংক্রমণের পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করে। এ ছাড়া এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো খেলে কাশি কমে, কফ দূর হবে। শরীরের যে কোনো ব্যথা দূর করতে আদা টনিকের মতো কাজ করে। আদার রস দাঁতের মাড়ি শক্ত করে এবং দাঁতের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা জীবাণু মেরে ফেলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া