বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : আপনার হাতের লেখা দেখেই বলে দিতে পারে মানুষ হিসেবে আপনি কেমন, আপনি কি রকম চিন্তাধারার অধিকারী, বা এক কথায় কেউ যদি কেবলমাত্র আপনার হাতের লেখা দেখেই বলে দেয় আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনি কি অবাক হবেন?
ব্যাপারটিকে কি অলৌকিক কিছু মনে হবে আপনার কাছে? পূর্বে আপনি যদি গ্রাফোলজি শব্দটার সঙ্গে পরিচিত না হয়ে থাকেন, স্বাভাবিকভাবেই এই বিষয়টি আপনার কাছে আশ্চর্যজনক লাগবে। আপনি ভাববেন, এ-ও কি সম্ভব নাকি, যে হাতের লেখা দেখে মন পড়ে নিচ্ছে!
গ্রাফোলজির হাত ধরে যুগের পর যুগ এ বিষয়টি রীতিমতো চর্চিত হয়েও আসছে। গ্রাফোলজি এমন এক বিদ্যা যা আপনাকে শেখাবে কিভাবে একজনের হাতের লেখা বা স্বাক্ষর দেখেই আপনি অনায়াসে সুষ্পষ্ট ধারণা পাবেন সেই ব্যক্তির ব্যক্তিত্ব বা আচরণ সম্পর্কে।
পৃথিবীর প্রতিটি মানুষের হাতের লেখার ধরণ এবং গড়ন যেহেতু আলাদা আর বৈচিত্রময়, গ্রাফোলজিস্টরা খুব সহজেই সেই সব ধরণ, গড়ন দেখে পড়ে নিতে পারেন একজন মানুষের মনের অবস্থা। এই গ্রাফোলজি বিষয়টির মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে মানুষ আবেগ, অনুভূতি আর চিন্তাধারা তার স্বাক্ষর বা সার্বিক অর্থে হাতের লেখার মাধ্যমে নিজের অগোচরেই প্রকাশ করে ফেলেন।
গ্রাফোলজি আপনার হাতের লেখায় প্রতিটি আলাদা আলাদা বর্ণ নিয়ে পর্যবেক্ষণ করে। শুধু তাই-ই নয়, স্বাক্ষর দ্বারাও আপনার মনে কি চলছে অন্যকে তার ধারণা জোগায় এই বিদ্যা।
আপনার হাতের লেখায় যদি অক্ষরগুলো বেশ খানিকটা আলাদা আলাদা হয়ে থাকে তবে গ্রাফোলজি বলছে আপনি নির্ঘাত কল্পনাপ্রবণ একজন মানুষ। আবার আপনার হাতের লেখা যদি ডান দিকে হেলানো হয়, তবে মানুষ হিসেবে আপনি খুবই বন্ধুবাৎসল একজন ব্যক্তি। ডানদিকে হেলানো এবং উল্লম্ব ধরনের হাতের লেখার ক্ষেত্রে এই শাস্ত্র বলছে আপনি স্বাধীনচেতা গোছের কেউ।
আপনার হাতের লেখা যদি বাঁ দিকে হেলানো হয় তবে আপনি খুবই আবেগপ্রবণ সাথে কিছুটা গুরুগম্ভীরও বটে। হাতের লেখা বড় হলে গ্রাফোলজি বলছে আপনি একজন এক্সট্রোভার্ট এবং আত্মবিশ্বাসী। অন্যদিকে আপনার হাতের লেখা ছোট হলে তা নির্দেশ করে আপনি ইন্ট্রোভার্ট এবং চিন্তাশীল।
শুধুমাত্র হাতের লেখা কোনদিকে হেলানো, ছোট কি বড় তার ওপর নির্ভর করেই নয়, গ্রাফোলজিমতে, যে পরিমাণ চাপ প্রয়োগ করে আপনি লিখছেন তার ওপর ভিত্তি করেও আপনার আচরণ বা ব্যক্তিত্ব প্রকাশ পায়। যখন কোনো ব্যক্তি কলমে বেশি চাপ প্রয়োগের মাধ্যমে লেখেন, তখন বোঝা যায় সেই ব্যক্তিটি আসলে প্রতিশ্রুতিবদ্ধ এবং সজাগ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?