বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

soyabeans are rich in protein increased bone density and make your digestion system powerful

লাইফস্টাইল | মাছ মাংসের থেকে বেশি প্রোটিন , স্বাদে অতুলনীয় এই খাবারে বাড়বে হাড়ের জোর , ব্লাড প্রেশারও থাকবে নিয়ন্ত্রণে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: অনেকেই খেতে ভালবাসেন অনেকে আবার ছুঁয়েও দেখতে চান না। তবে সস্তার এই খাবার একাধিক রোগের যম। রোজ খেলে অনেক অসুখ বিসুখ থাকবে দূরে। একাধিক উপায়ে বানিয়েও নেওয়া যায়। যারা নিরামিষ খান তাদের প্রিয়, তেমনই যারা আমিষ খান তাদেরও খুব প্রিয় হল এই খাবার। আর তাই দেশজুড়েই সহজলভ্য হল সোয়াবিন। হোটেলে আর কিছু পাওয়া না গেলেও ডাল, সোয়াবিনের তরকারি, ভাত এসব পাবেনই। সোয়াবিনের তরকারি, চিলি সোয়াবিনের মতো প্রচুর পদ খুব কম সময়েই রান্না করা যায়।

সোয়াবিনের মধ্যে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। সেই সঙ্গে ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইটোইস্ট্রোজেন। যা শরীরের একাধিক উপকারে লাগে। সোয়াবিনের দুধও এখন অনেকে খান। এই দুধে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। এতে শরীরও ভাল থাকে। সোয়াবিনের দুধ থেকে তৈরি হয় টোফু। যা পনিরের বিকল্প হিসেবে কাজে লাগে।

সোয়াবিনের মধ্যে রয়েছে আয়রন এবং কপার। যে কারণে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। একই সঙ্গে হাড় শক্ত রাখতেও সাহায্য করে সোয়াবিন। অনিদ্রার সমস্যায় অনেকেই ভুগছেন। আর এক্ষেত্রে খুব ভাল কাজ করে সোয়াবিন। এই খাবার খেলে তাড়াতাড়ি ঘুম আসে। সহজে হজম হয় এবং মন ভাল থাকে। যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরাও খেতে পারেন সোয়াবিন। এতে রক্ত শর্করা নিয়ন্ত্রণে থাকে। সোয়াবিনের কাটলেট কিংবা চিলি সোয়াও খেতে পারেন নির্ভয়ে। বাচ্চাদেরও নির্ভয়ে খাওয়ান এই উপকারি খাবার।

জানেন কি, হার্ট ভাল রাখতে সোয়াবিনের জুড়ি মেলা ভার। সোয়াবিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। এই অ্যান্টিঅক্সিড্যান্ট হার্টের জন্য দারুণ ভাবে কাজ করে। খারাপ কেলেস্টেরল কমাতে সাহায্য করে। যে কারণে কমে হৃদরোগের আশঙ্কা। যাঁদের বয়স রয়েছে, হার্টের সমস্যা রয়েছে তাঁরা প্রতিদিন ডিম, মাছ, মাংসের পরিবর্তে সোয়াবিন খেলেই উপকার পাবেন। তবে এই সোয়া চাঙ্ক পরিমাণে ৭- ৮ এর বেশি রাখবেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া