মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Tirthankar Das | ২৪ নভেম্বর ২০২৪ ১৬ : ২৬Tirthankar
তীর্থঙ্কর দাস: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ইতিহাসের পাতায় লেখা স্বর্নাক্ষরে। পাকিস্তানি সেনা অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শহিদ হয়েছিলেন প্রায় ৩০ লক্ষ জওয়ান। আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে আনন্দের পাশাপাশি বেদনাও দেয় বাঙালিকে।
প্রায় মাস খানেক আগে থেকেই পূর্বাঞ্চলীয় কমান্ড ১৯৭১ যুদ্ধ জয়ের আনন্দের বাতাবরণ তৈরি করছে। ২৪ নভেম্বর পূর্বাঞ্চলীয় কমান্ডে হয়ে গেল 'গ্লোরি বাইক রাইড'। ১৯৭১-এর কথা মাথায় রেখে ৭১ টি বাইক কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়াল। ৩৫ জন সেনা জওয়ানকে সঙ্গে নিয়ে ৩৫ জন সাধারণ মানুষ পূর্বাঞ্চলীয় কমান্ডে থেকে কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। নেতৃত্বে ছিলেন পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান রাম চন্দর তিওয়ারি।
৩৫ জন সাধারণ মানুষের মধ্যে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (৫) ভি সলোমন নেসাকুমার, ছিলেন তিনজন মহিলা বাইক চালক । তিনজনই কর্মরত আইটি সেক্টরে। 'ল্যেডি রাইডার্স অফ কলকাতা'-র তিন মহিলা বাইক আরোহী নিভিয়া সিং, দেবশ্রী নন্দী এবং সৃজিতা রায় চৌধুরী। আজকাল ডট ইন কে তিনজনেই জানান, 'আমাদের ভাল লাগে বাইক চালাতে তাই হার্লে ডেভিডসনের মতন ভারি বাইক নিয়ে আমরা দূর দূরান্তে চলে যাই। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে নিজেদেরকে।'
পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক, উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানান, '১৯৭১ সালের যুদ্ধ জেতার আনন্দ উদযাপন করছে পূর্বাঞ্চলীয় কমান্ড। এই বাইক রাইড প্রথম বছর আয়োজন করেছে পূর্বাঞ্চলীয় কমান্ড, আগামী বছর থেকে আরও বড় এবং নতুনভাবে এই দিনটি উদযাপন করার চেষ্টা করা হবে। ' সব শেষে পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান, আইপিএস সলোমন নেসাকুমার ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বীর শহীদদের।
অন্যদিকে, ৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হয় ভারতীয় 'নৌ দিবস'। নৌ দিবসের প্রাক্কালে খিদিরপুরে বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'আইএনএস সাবিত্রী'। ২৬ নভেম্বর পর্যন্ত খিদিরপুর বন্দরেই থাকবে এই যুদ্ধজাহাজটি। মুম্বাইয়ের মজাগন ডক লিমিটেডে নির্মিত যুদ্ধজাহাজটি ১৯৯০ সালের ৭ জুন নৌ বাহিনী তে যোগদান করে। আইএনএস সাবিত্রী ভারতের দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। ১৫ নট (৩০ কিমি/ঘণ্টা) সর্বোচ্চ গতিসম্পন্ন এই জাহাজে রয়েছে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য, যেমন ৪০x৬০ বোফর্স গান এবং চেতক হেলিকপ্টার পরিচালনার উপযোগী একটি হেলিপ্যাড। কমান্ডার বিজয় ঝা-র নেতৃত্বে, এই জাহাজ উপকূল এবং সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?