মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mahayuti Alliance is set for landslide win in Maharashtra Assembly Election

দেশ | আবেগকে টেক্কা দিল ভোট-কৌশল, উদ্ধব-পাওয়ারকে সরিয়ে মহারাষ্ট্র দখল শিন্ডে-দেবেন্দ্রর

Abhijit Das | | Editor: Riya Patra ২৩ নভেম্বর ২০২৪ ০০ : ৩১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ের দোরগোড়ায় বিজেপি নেতৃত্বাধীন 'মহাযুতি' জোট।  গত লোকসভা নির্বাচনে এই মহারাষ্ট্রেই ধাক্কা খেয়েছিল। পাঁচ মাসের মধ্যে সেই চিত্র বদলে গেল সম্পূর্ণ।  মহারাষ্ট্রে বিজয়রথ দৌড়ল এনডিএ-র। মহারাষ্ট্রে এ বার ভোট পড়েছিল ৬৫.০৫ শতাংশ। যা অন্যান্য বারের চেয়ে বেশি। ভোটের এই হারেই কিছুটা আত্মবিশ্বাসী ছিল এনডিএ। এই ভোট যেমন মহারাষ্ট্রের রাজনীতির জটিল ভোট ছিল, তেমনই প্রেস্টিজ ফাইট ছিল উদ্ধবের জন্য। এমন কি শরদ পাওয়ারের জন্যও। শনিবারের ফলাফল বলছে যেমন লোকসভা ভোটের ফলাফল উল্টে গেল মহারাষ্ট্রে, তেমনই ক্রমেই সেখানকার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হওয়ার দিকে এগোল ঠাকরে পরিবারের শিবসেনা। ২৮৮ আসনের মহারাষ্ট্রে কংগ্রেস, উদ্ধবের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির আসন সংখ্যা পাঁচ ভাগের এক ভাগে দাঁড়াবে। 

২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জাদুসংখ্যা ১৪৫। শনিবার দুপুরের পরেই ভোটচিত্র মোট স্পষ্ট হয়ে যায় যে মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলছে 'মহাযুতি' জোট।  শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী), এনসিপি (অজিত গোষ্ঠী) এগিয়ে রয়েছে ২৩১টি আসনে। এর মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৩৩টি আসনে। এর মধ্যে ৯৫টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করেছে বিজেপি। শিবসেনা এগিয়ে রয়েছে ৫৭টি আসনে। এর মধ্যে ৪৪টি আসনে জয় নিশ্চিত হয়ে গিয়েছে তাদের। এনসিপি এগিয়ে রয়েছে ৪১টিতে। এর মধ্যে ৩৫টি আসনে জয়লাভ করেছে অজিত পাওয়ারের দল। অন্যদিকে, কংগ্রেস, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), এনসিপি (শারদ গোষ্ঠী)-র ‘মহাবিকাশ আঘাড়ি’ জোট এগিয়ে ৪৭টি আসনে। 

কোপরি-পাচপাখাডিতে ১ লক্ষ ১৯ হাজার ৫০৭ ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তাঁর বিরুদ্ধে লড়ছেন শিবসেনা প্রার্থী (উদ্ধব গোষ্ঠী) কেদার প্রকাশ দিঘে। পুনের বারামতীতে এগিয়ে এনসিপি নেতা অজিত পাওয়ার। তাঁর বিরুদ্ধে লড়ছেন ভাইপো যুগেন্দ্র পাওয়ার। যুগেন্দ্রকে সমর্থন করছে শারদ পাওয়ারের গোষ্ঠী। গণনার শুরু থেকেই তিনি এগিয়ে ছিলেন। তবে বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে সদ্য নিহত এনসিপি নেতা (অজিত গোষ্ঠী) বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) টিকিটে লড়ছেন উদ্ধবের ভাইপো বরুণ সরদেশাই। তিনি ওই কেন্দ্র থেকে দু’লক্ষেরও বেশি ভোটে এগিয়ে। উল্লেখ্য, ২০১৯ সালে তিনি কংগ্রেসের টিকিটে বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে জিতেছিলেন। পরে তিনি এনসিপিতে (অজিত গোষ্ঠী) যোগ দেন।   
        
জয় নিশ্চিত হতেই মহারাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, "ঐতিহাসিক ফলাফল। উন্নয়ন এবং সুশাসন সব সময় জিতে যায়। মহারাষ্ট্রের সকল ভাই এবং বোনকে আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে যুব সমাজ এবং মহিলাদের। আমাজের জোট মহারাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে যাবে। এই বিষয়ে আমি আশ্বাস দিচ্ছি। জয় মহারাষ্ট্র।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া