মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মানুষের আস্থা হেমন্তেই, শুধু প্রত্যাবর্তন নয়, ঝাড়খণ্ডে রেকর্ড শিবু-পুত্রের

Riya Patra | ২৩ নভেম্বর ২০২৪ ০০ : ১৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২০০২ সালে পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়খণ্ড। ২৪ বছরে ১৪ বার মুখ্যমন্ত্রী বদল হয়েছে। তিনবার জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। গেরুয়া শিবির বারবার আদিবাসী অধ্যুষিত এই রাজ্য নিয়ে নানা পরিকল্পনা করলেও, ২৪-এর বিধানসভা নির্বাচনে ঝাড়খন্ড বুঝিয়ে দিল, হিমন্ত রণকৌশল বানালেও, আস্থা হেমন্তেই। শুধু তাই নয়, হেমন্ত সোরেন সে রাজ্যের প্রথম বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি পুনরায় ভোট জিতে ফিরছেন মসনদে।

 ৮১ বিধানসভার রাজ্য। তুলনামূলক ছোট রাজ্য হলেও, গত কয়েকমাসে সে রাজ্যে রাজনৈতিক পালাবদল যে হারে ঘটেছে, তাতে ঝাড়খণ্ডের হাওয়া কোনদিকে বইছে, সেদিকে নজর ছিল সকলের। প্রথম দফায় ভোট হয়েছে ৪৩ আসনে, প্রায় ৬৪ শতাংশ ভোট পড়েছিল প্রথম দফার ভোটের দিন। দ্বিতীয় দফায় ৩৮ কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ঝাড়খণ্ডে। 

কেন ঝাড়খণ্ড নিয়ে এত চর্চা? তার কয়েকটি কারণ থাকলে অন্যতম হেমন্ত সোরেন। দুই, হেমন্ত সোরেন জেলে থাকার পরেও লোকসভা ভোটে ঝাড়খণ্ডে বিজেপির ফলাফল, তিন চম্পাই সোরেন।  হেমন্ত সোরেন লোকসভা ভোটের আগের সময়টা কাটিয়েছেন জেলে। ৩১ জানুয়ারি, জমি কেলেঙ্কারি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারি ঠিক আগে হেমন্ত শর্ত দিয়েছিলেন, তাঁকে সুযোগ দিতে হবে রাজভবনে গিয়ে ইস্তফা দেওয়ার। হেমন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে সরতেই, সেই জায়গায় বসানো হয় চম্পাইকে। সেভাবেই চলল লোকসভা ভোট পর্ব। ইন্ডিয়া জোটের বৈঠকে জেএমএম-এর হয়ে সামনে এগিয়ে এলেন হেমন্তের স্ত্রী কল্পনা। কিন্তু হেমন্ত ছাড়া পেতেই, সরতে হয়েছিল চম্পাই সোরেনকে। হেমন্ত মুখ্যমন্ত্রী হতেই, চম্পাই আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় থাকেননি। বিধানসভা ভোটের আগে তা বড় ধাক্কা ছিল জেএমএম-এর জন্য। তবে লোকসভা ভোটের পর, বিজেপি বড় বাজি রেখেছে ঝাড়খণ্ডে। লাগাতার হিমন্ত বিশ্বশর্মা, শিবরাজ সিং চৌহান গিয়েছেন সেখানে। ভোট পর্ব শেষে অনেকেই বলেছিলেন, ঝাড়খণ্ডে জিততে পারে বিজেপি চালিত এনডিএ জোট। আবার কেউ কেউ বলেছিলেন পরিবর্তন নয়, প্রত্যাবর্তনেই ভরসা রাখছে ঝাড়খণ্ড। তবে ভোট শেষে দেখা গেল, হেমন্তের গ্রেপ্তারিই যেন শাএ বর হল তাঁর দলের জন্য। এই ভোটে হেমন্ত এবং তাঁর স্ত্রী দু’ জনেই জয়লাভ করেছেন। 

ফলাফল প্রকাশের পর দেখা গেল, ঝাড়খণ্ড আস্থা রেখেছে হেমন্ত সোরেনের উপরেই। ৮১ আসনের রাজ্যে হেমন্ত সোরেনের জেএমএম এগিয়ে ৩৫, কংগ্রেস  ১৬ আসনে, আরজেডির ঝুলিতে ৪ আসন, সিপিআইএমএল এর থাকছে ২টি আসন। ইন্ডিয়া জোট মোট পাচ্ছে ৫৭ আসন। সেখানে বিজেপি চালিত এনডিএ জোট পেতে চলেছে ২৩টি আসন।৪১ ম্যাজিক ফিগার, সেখানে ইন্ডিয়া জোট এগিয়ে অনেকটাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া