মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রথম ভোটেই এল জয়, রাহুলের রেকর্ড ভাঙলেন প্রিয়াঙ্কা

Sumit | ২৩ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : এই ওয়েনাড থেকেই পরপর দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। শেষবার, অর্থাৎ ২০২৪-এর নির্বাচনে রাহুল এই আসনে জয়ী হয়েছিলেন ৩,৬৪,৪২২টি ভোটের ব্যবধানে। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে ইতিমধ্যেই সেই ব্যবধান ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা! যা বিরাট সাফল্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ওয়েনাড লোকসভা থেকে উপনির্বাচনে জিতলেন ৪ লক্ষের বেশি ভোটে। তিনি হারালেন সিপিএমের সত্যন মোকেরিকে। বিজেপি প্রার্থী নব্য হরিদাস শেষ করলেন তৃতীয় স্থানে। এখানে ভোটদানের হার ছিল ৬৪ দশমিক ৭২ শতাংশ। চলতি বছরের লোকসভা ভোটে এখানে ভোটদানের হার ছিল ৭২ দশমিক ৯২ শতাংশ।

 

২০১৯ সালে রাহুল গান্ধী যখন এখানে প্রথমবার ভোটে লড়েন তখন ভোটদানের হার ছিল ৮০ দশমিক ৩৩ শতাংশ। তবে প্রথমবার ভোটে লড়েই রেকর্ড মার্জিনে জিতলেন প্রিয়াঙ্কা। এবার তিনি সংসদে গিয়ে বসবেন তার ভাই রাহুলের সঙ্গে। এদিন জয়ের পর ওয়েনাডবাসীকে ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা। ভোটের প্রচারের সময় তিনি কৃষকদের পাশে থাকের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই এই ভোটে বড় ফ্যাক্টর হয়েছে বলেই মনে করছেন রাজনীতিবিদরা।

 

যেখানে রাহুল গান্ধী চলতি বছরের লোকসভা নির্বাচনে এই আসনে সাড়ে তিন লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতেছিলেন এবার সেখান থেকেই প্রিয়াঙ্কা জিতলেন আরও বেশি ভোটের ব্যবধানে। প্রিয়াঙ্কার জয়ের পরই খুশিতে ফেটে পড়েন সেখানকার কংগ্রেস সমর্থকরা। অন্যদিকে ফের একবার এখানে মুখ পুড়ল বিজেপির। কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ওয়েনাডবাসী তাদের ঘরের মেয়েকে ঢেলে ভোট দিয়েছেন। এবার উন্নয়নের দিক থেকে তারা বিজেপিকে মাত করে দেবে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া