মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | উদ্ধার ১০০টিরও বেশি বাঁদরের মৃতদেহ, মৃত্যুর কারণ শুনলে চমকে উঠবেন

দেবস্মিতা | ২৩ নভেম্বর ২০২৪ ২৩ : ১৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: একটা-দুটো নয়, উদ্ধার ১০০টি বাঁদরের মৃতদেহ। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের হাতরাসের। বুধবার এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানতে পারে পুলিশ। 

 

 

জানা গিয়েছে, একটি খাবারের গুদামে প্রায়ই খাবার লুটপাট করত বাঁদররা। প্রাথমিক তদন্তে অনুমান, তাতেই অতিষ্ঠ হয়ে কীটনাশক স্প্রে করা হয়েছিল। খাবার খেতে ঢুকলে সেই বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু হয় তাদের। বাঁদরের নিষ্প্রাণ দেহ পুঁতে রাখা হয়েছিল একটি গর্তে। পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করেছে। সেখানকার সার্কেল অফিসার যোগেন্দ্র কৃষ্ণ নারায়ণ জানিয়েছেন, বুধবার পুলিশ মৃত্যুর খবর জানতে পেরেছে। খবর দেওয়া হয় পশুচিকিৎসকদের। তাদের একটি দল শুক্রবার পোস্টমর্টেম-এর জন্য দেহগুলোকে নিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

 

 

প্রাথমিক তদন্তে উঠে এসেছে ঘটনার সূত্রপাত ৭ নভেম্বর। বাঁদরের উৎপাত তো ছিলই, সঙ্গে ছিল পোকামাকড় এবং ইঁদুরের উৎপাত। এফসিআই নিস্তার পাওয়ার জন্য গমের বস্তায় অ্যালুমিনিয়াম ফসফাইড স্প্রে করে। সেদিন রাতেই চারপাশ নিঃস্তব্ধ হয়ে পড়লে বাঁদরের দল গোডাউনের ভাঙা জানালা দিয়ে গুদামে প্রবেশ করে। এরপর বদ্ধ ঘরে ওই গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে ছটফট করতে করতে মারা যায়। তার ঠিক দু' দিন পরে গত নয় নভেম্বর শ্রমিকরা গুদাম খুললে বেশ কয়েকটি বাঁদরকে মরে থাকতে দেখেন। এরপর তাঁরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাঁরা এসে মৃতদেহ নিয়ে পাশেই একটা গর্তে কবর দিয়ে দেন। 

 

 

 

আশপাশের লোকজন জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, ওই গর্ত থেকে প্রায় ১০০টিরও বেশি বাঁদরের দেহ বের করা হয়েছে। তাদের মৃতদেহগুলো এতদিন আটকে থাকায় পচতে শুরু করে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাতরাস গত কয়েক বছরে সংবাদ শিরোনামে এসেছে। এবার এল বাঁদরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া