মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ নভেম্বর ২০২৪ ২২ : ০৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সঠিক অধ্যাবসায় থাকলে জীবনে যে কোনও কিছুই করা সম্ভব। বিহারের যুবক তথাগত অবতার তুলসী যেন তারই জলজ্যান্ত প্রমাণ। মাত্র নয় বছরে স্কুল শিক্ষা থেকে ২১ বছর বয়সে পিএইচডি, সেখান থেকে বেকারত্বের জীবন কাটানো, তুলসীর জীবন অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। ১৯৮৭ সালের ৯ সেপ্টেম্বর বিহারের একটি সাধারণ পরিবারে জন্ম তাথাগত অবতার তুলসীর। ছোটবেলা থেকেই অসাধারণ মেধার পরিচয় দিয়েছিলেন তিনি। মাত্র নয় বছর বয়সে স্কুলের পড়াশোনা শেষ করে ফেলেছিলেন।
১১ বছর বয়সে বিএসসি এবং ১২ বছর বয়সে এমএসসি সম্পন্ন করেন পাটনা সায়েন্স কলেজ থেকে। এরপর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে ২১ বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তুলসী। এখানেই শেষ নয়, যে বিষয়ে তুলসী পিএইচডি করেন সেই একই বিষয়ে বিখ্যাত বিজ্ঞানী লাভ গ্রোভারের সঙ্গে একটি গবেষণাপত্রে কাজ করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত তা কখনও প্রকাশিত হয়নি। ২০১০ সালে তথাগত আইআইটি বম্বেতে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং তাঁর কর্মজীবন সাফল্যের সঙ্গে এগিয়ে চলে।
কিন্তু তুলসীর জীবনে প্রথমবার বাধা আসে ২০১৯ সালে। ২০১১ সালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, যা শুরুতে জ্বর মনে হলেও পরে একটি গুরুতর অ্যালার্জির সমস্যা বলে ধরা পড়ে। ২০১৩ সালে তুলসী ফিরে আসেন বিহারের পাটনাতে। সেই রোগ পরে এত বাড়াবাড়ির পর্যায়ে যায় যে তুলসী চার বছরের জন্য আইআইটি থেকে বিরতি নিতে বাধ্য হন।
দীর্ঘ চিকিৎসাজনিত ছুটির কারণে আইআইটি মুম্বাই তাঁর চাকরি বাতিল করে ২০১৯ সালে। ছোট থেকে মেধাবী, জিনিয়াস হিসেবে পরিচিত তথাগত তুলসী বর্তমানে বেকারত্বের জীবন কাটাচ্ছেন। জীবনের নতুন অধ্যায় শুরু করার লক্ষ্যে আইন নিয়ে পড়াশোনা এবং পরবর্তী পেশাগত জীবনের দিকে মনোনিবেশ করেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?