শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Bidhannagar Mela: বিধাননগর মেলা আপাতত স্থগিত

Riya Patra | ৩০ নভেম্বর ২০২৩ ২২ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিধাননগর মেলা আপাতত স্থগিত রাখা হল। করুণাময়ী লাগোয়া সেন্ট্রাল পার্কে বইমেলা শেষ হওয়ার পর আলোচনার ভিত্তিতে বিধাননগর মেলার দিনক্ষণ ঠিক করা হবে বলে বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়েছে বিধাননগর পুরনিগমের কাউন্সিলরদের অধিবেশনে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‌সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে বিধাননগর মেলা হয়। সেখানেই হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলার দিনক্ষণ এবার অনেকটাই এগিয়ে এসেছে। আমরা যে সময় বিধাননগর মেলা করি, সেইসময় মেলা করলে মাত্র ১৫ দিনের মতো করা যাবে। আবার মেলা শেষ হতে না হতেই স্টল খোলার কাজ শুরু করতে হবে। কারণ বইমেলার জন্য অনেকটা জায়গা লাগবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের গৌরবের, সম্মানের। তাই এই মেলা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তারজন্য বিধাননগর মেলা আপাতত স্থগিত রাখা হল।’‌ বিধাননগর মেলা ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। বিধাননগর ও লাগোয়া এলাকার মানুষ সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন। রাজ্য, দেশের বিভিন্ন প্রান্তের স্টল ছাড়াও থাকে বিদেশের স্টল। বিকিকিনির পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার। মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‌বিধাননগর মেলা আমাদের আবেগ, ভালবাসা। দীর্ঘদিন ধরে আমি এই মেলা করছি। মেলার উদ্বৃত্ত অর্থে রবীন্দ্রভবন তৈরি হবে। যেহেতু বইমেলা এগিয়ে এসেছে, তাই এরপরে কোনও একসময়ে বিধাননগর মেলা করার কথা ভাবা হয়েছে।’‌ এই মেলার আয়োজন করে বিধাননগর পুরনিগম। মেলা করার জন্য দরপত্রও ডাকা হয়েছিল। ১৮ জানুয়ারি থেকে শুরু হবে বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। পুরনিগম সূত্রে খবর, যেসব ব্যবসায়ী বা সংস্থা প্রতিবছর বিধাননগর মেলায় অংশ নেয়, তাদের অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। বইমেলার জন্য বিধাননগর মেলার দিনক্ষণ কমানো নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কেউই রাজি নয়। তারা জানিয়েছে, মেলার শেষদিকেই সাধারণত বিক্রিবাট্টা বেশি হয়। মেলার সময় কমানো হলে ব্যবসা মার খাবে। ‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া