রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Exclusive: বাবা আবাসনের নিরাপত্তারক্ষী, বড় হয়ে ডাক্তার হতে চায় মেয়ে

Tirthankar Das | ২৩ নভেম্বর ২০২৪ ২১ : ৪৪Tirthankar

তীর্থঙ্কর দাস: ইচ্ছা থাকলেই উপায় হয়। স্বপ্ন দেখার শেষ নেই। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন হওয়া কঠিন। তাই তো বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে বছর ১১- এর বনিতা সর্দার। মুকুন্দপুরের এক আবাসনে নিরাপত্তারক্ষী বনিতার বাবা। আবাসনের নীচে ছোট ঘরেই সুন্দর সংসার। মা পরিচারিকার কাজ করেন। শেষ ৪-৫ বছর ধরে কলকাতাতেই থাকে ছোট্ট বনিতা এবং তাঁর বাবা- মা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার গঙ্গানগর গ্রামে ভাড়া বাড়িতে থাকে পরিবারের অন্যান্য সদস্যরা। 


আজকাল ডট ইনকে ছোট্ট বনিতা বলে, "বাবা গ্রাম থেকে আমাদেরকে নিয়ে এসেছে, ওখানে অনেক কষ্ট করে থাকতাম। বাবা চাইতো আমি পড়াশোনা করি তাই শহরে চলে আসা।'' সে আরও জানায়, প্রতিদিন সকাল ৬ টায় ঘুম থেকে উঠি এবং স্কুলে চলে যাই। স্কুল থেকে ফিরে একটু ঘুমিয়ে নিয়ে একাই পড়াশোনা করতে বসি। অসুবিধে হলে বাবা পড়িয়ে দেয়। যাদবপুরের আদর্শ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বনিতা।

 

বনিতার বাবা, বুবাই সর্দার পেশায় নিরাপত্তারক্ষী আজকাল ডট ইনকে বলেন, "মেয়েকে মানুষের মতো মানুষ করতে চাই, আর্থিক ভাবে বেশি ক্ষমতা নেই আমাদের, তা-ও যতটা পারি সৎ পথে থেকে রোজগার করে মেয়েকে ডাক্তার হিসেবে দেখতে চাই।" মা নমিতা সর্দার বলেন, ''মেয়ে আমার নাচতে ভালোবাসে। ওকে নাচের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্থানীয় এক নাচের স্কুলে। ওর অঙ্ক, ইংরাজি, বাংলা এই তিনটে বিষয় খুব পছন্দের, পরীক্ষার ফল ভালই করছে।" 


বনিতার ইচ্ছা বড় হয়ে মানুষের সেবা করবে বিনামূল্যে, তাই তো ডাক্তার হতে চায়। ডাক্তার হওয়ার জন্য আরও বেশি করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে বলেও আশাবাদী বনিতার মা-বাবা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া