বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৩ নভেম্বর ২০২৪ ১৯ : ২৪Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্ক: মাসে চারটে দিন ব্যথার চোটে জেরবার হয় প্রায় বেশিরভাগ মহিলাদের জীবন। পিরিয়ডের সময় এলেই সবচেয়ে বেশি ভয় থাকে ব্যথা নিয়ে। তলপেটের প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ে কোমর, ঊরু ও পা পর্যন্ত। পিরিয়ডসের জন্য শরীরে অস্বস্তি, দুর্বলতা এসব তো থাকেই। পাশাপাশি ব্যথাও যেন অসহ্য হয়ে ওঠে। সারা শরীরে ছড়িয়ে পড়ে সেই ব্যথা। আর এই ব্যথা এমন একটা সমস্যা যাতে জেরবার হয় কিশোরী থেকে তরুণী এমনকি চল্লিশোর্ধ্ব মহিলারাও। এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে তারা প্রেসক্রিপশনে লিখেও দেন পেনকিলারের নাম। তাদের মত অনুযায়ী, বেশি পেইনকিলার খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়াও প্রচুর। যতটা সম্ভব ব্যথা সহ্য করাই ভালো। কিন্তু এই ব্যথা নিয়ে ঘরে বাইরে কাজ করাও ভীষন কষ্টের। ওষুধের উপর ভরসা না করে এই ঘরোয়া উপায়ে পিরিয়ডের ব্যথা কমবে নিমেষেই।
এক গ্লাস গরম জলে এক চামচ আদার পেষ্ট ও হাফ চামচ হলুদগুঁড়ো মিশিয়ে নিন। আধঘন্টা এভাবে রেখে দিন। জল ঈষৎ উষ্ণ হয়ে গেলে অর্ধেক লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে নিন। পিরিয়ডসের সময় রোজ খালি পেটে এই জল খেলে আপনার ঋতুস্রাবের ব্যথা, অস্বস্তি থেকে আরাম পাবেন।
আদা শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং এটি পিরিয়ডকে নিয়মিত করে। এছাড়াও পিএমএস-এর উপসর্গ কমাতে দারুণ কাজ দেয় আদার রস। বিশেষজ্ঞরা বলছেন, আদার রস এবং মধু একসঙ্গে খেলে আধ ঘণ্টার মধ্যেই পিরিয়ডের ব্যথার উপশম হতে পারে। আদার রস রক্ত সঞ্চালন উন্নত করে এবং পিরিয়ডের ব্যথা কমায়। আদা আইবুপ্রোফেনের মতোই পিরিয়ডের ব্যথা কমাতে কার্যকর।
তাছাড়া এই সময় পর্যাপ্ত জল খান। ফল,শাকসবজি,শরবত এবং সুষম পুষ্টিকর খাবার খান, দুধ ছাড়া আদা-গোলমরিচ দিয়ে চা খেতে পারেন এতে আপনার ক্র্যাম্প কমাতে সাহায্য করতে পারে। এই সময় তেল ও মশলাযুক্ত খাবার, ক্যাফেইন, অ্যালকোহল এবং কার্বোনেটেড ড্রিঙ্ক এড়িয়ে চললে শরীর ঠিক থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?