মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ নভেম্বর ২০২৪ ১৮ : ৩৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: লোকসভার ভোট ইন্ডিয়া জোট এনডি-এ কে কড়া টক্কর দিলেও, মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ছবি উল্টে গিয়েছে একেবারে। ২০০-এর বেশি আসনে বিপুল মার্জিনে এগিয়ে বিজেপি চালিত এনডিএ জোট। বিজেপি মহারাষ্ট্রে জিতছে নিশ্চিত। কিন্তু জয় ঘোষণার আগেই একপ্রকার চিন্তায় বিজেপি। কারণ? কারণ, মহারাষ্ট্রের কুরশি দেবে কাকে?
গত কয়েকবছর ধরে মহারাষ্ট্রের রাজনীতি লক্ষ করলেই দেখা যাবে, বারবার পালাবদল ঘটেছে সে রাজ্যে। প্রথমে বালা সাহেবের শিবসেনায় ভাঙন এবং তার পরেই শরদ পাওয়ারের এনসিপি-তে ভাঙন। শিবসেনার ভাঙনই মহারাষ্ট্রের রাজনীতিতে পালাবদল ঘটিয়েছিল মূলত। শিবসেনার ভাঙন ঘটিয়ে একগুচ্ছ বিধায়কদের নিয়ে একনাথ শিন্ডে আলাদা হয়েছিলেন বলেই, মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। রাজনীতির মারপ্যাঁচের মাঝে দাঁড়িয়ে মহারাষ্ট্রের এক সময়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র সেই আসন ছেড়েছিলেন শিন্ডেকে। উপমুখ্যমন্ত্রী হন। পরে অজিত পাওয়ার কাকার হাত ছেড়ে বিজেপি ঘনিষ্ঠ হতেই তঁকেও দেওয়া হয় উপ মুখ্যমন্ত্রীর পদ।
কিন্তু এবার? এবার কোনও দল ভাঙিয়ে নয়, আস্থা ভোটেও নয়, বিধানসভা ভোট জিতছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির কাছে ভোট জেতার থেকেও এখন বড় চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রীর পদে কাকে বসাবেন তা নিয়ে। একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদ না দিলে, তিনি কি ফিরে যাবেন আবার শিবসেনায়? অন্যদিকে দেবেন্দ্র ফড়নবিশ কি এবারও দলের কথা ভেবে মেনে নেবেন উপমুখ্যমন্ত্রীর পদ? নাকি কুরশি না পেলে, বিক্ষোভ হবে দলের ভেতরেই?
২৮৮ আসনের মহারাষ্ট্রে, ২২০ আসনে এগিয়ে বিজেপি জোট। নাগপুর দক্ষিণ পশ্চিম থেকে লড়ছেন দেবেন্দ্র, কোপরি পাচপাখাদি কেন্দ্র থেকে লিড দিচ্ছেন শিন্ডে।হারাষ্ট্র। দেশের রাজনীতিতে উত্তরপ্রদেশের মতো তার ভূমিকা না হলেও, নেহাত কম নয়। আর গত কয়েকবছরে মহারাষ্ট্রের রাজনীতি যে খাতে বইছে, তাতে ভোটের আগে থেকেই উত্তেজনা চরমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?