শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ফিক্সড ডিপোজিটে সুদের হারে চমক দিল এসবিআই, কতটা লাভ হবে আপনার

Sumit | ২৩ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন। তাহলে সবার আগে বেছে নিন এসবিআইকে। এখানে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হারে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত এসবিআই সুদের হারে বেশ কয়েকটি চমক রয়েছে। সিনিয়র সিটিজেনরা এতে ভাল সুবিধা পাবেন।

 

৪৪৪ দিনের জন্য রয়েছে এসবিআইয়ের অমৃত বৃষ্টি স্কিম। সিনিয়রদের জন্য এখানে সুদের হার রয়েছে ৭.৭৫ শতাংশ। যদি এই প্রকল্পে টাকা না বিনিয়োগ করেন তাহলে সিনিয়র সিটিজেনরা ১ বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন ৭.৩০ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এসবিআই দেবে ৭.২৫ শতাংশ হারে সুদ। ৫ বছরের জন্য এই সুদের হার রয়েছে ৭.৫০ শতাংশ হারে সুদ।

 

গোটা দেশে ইতিমধ্যেই এসবিআইয়ের প্রচুর নতুন শাখা খোলা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন আরও ৫০০ টি নতুন শাখা খুলবে এসবিআই। তাহলে গোটা দেশে এসবিআইয়ের মোট শাখা হবে ২৩ হাজার। সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই যাতে এসবিআই থেকে তাদের লাভের টাকা ঘরে তুলতে পারেন সেদিকে সরকার সর্বদাই নজরে রেখেছে।

 

বিনিয়োগের বেশ কয়েকটি স্কিম আগামীদিনে এসবিআই আরও খুলবে বলেই জানা গিয়েছে। সেখানে যদি সাধারণ মানুষ বিনিয়োগ করেন তাহলে নির্দিষ্ট সময়ের পর তারা ভাল রিটার্ন পাবেন বলেই খবর মিলেছে। তবে এখানে মনে রাখা দরকার যেকোনও স্কিমে বিনিয়োগ করার আগে তার সমস্ত দিকগুলি ভাল করে পড়ে নেওয়া দরকার। তারপরই উপযুক্ত অর্থ বিনিয়োগ করে ভাল রিটার্ন মিলতে পারে।   


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া