শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কানাডা থেকে সহজেই এবার আসা যাবে ভারতে, কী সিদ্ধান্ত নিল কানাডা সরকার

Sumit | ২৩ নভেম্বর ২০২৪ ১৮ : ২০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : কানাডা-ভারত যাত্রীদের জন্য সাময়িক স্বস্তি মিলল। তুলে নেওয়া হল বাড়তি নিরাপত্তার পরীক্ষা। ভারতগামী কানাডার যাত্রীদের জন্য অতিরিক্ত নিরাপত্তার পরীক্ষা বাতিল করা হয়েছে। এমনটাই জানিয়ে দিয়েছেন জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টার সিবিসি। কানাডার ফেডারেল পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সতর্কতা হিসেবে নেওয়া এই অতিরিক্ত পদক্ষেপগুলি এখন তুলে নেওয়া হয়েছে।

 

এই অতিরিক্ত ব্যবস্থা ২০ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছিল যখন কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্রতর হয়। কানাডিয়ান এয়ার ট্রান্সপোর্ট সিকিউরিটি অথরিটি যাত্রী ও তাদের লাগেজ স্ক্যান করার ক্ষেত্রে বিশেষ পরীক্ষা চালিয়েছিল, এদের মধ্যে ছিল হাতের নমুনা সংগ্রহ, ক্যারি-অন ব্যাগ এক্স-রে পরীক্ষা এবং যাত্রীদের শারীরিক তল্লাশি।

 

এই পদক্ষেপ নেওয়ার পেছনে কারণ ছিল অক্টোবরে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন এয়ার ইন্ডিয়ার দিল্লি-শিকাগো ফ্লাইটকে বোমা আতঙ্কের কারণে কানাডার ইকালুইটে ঘুরিয়ে নেওয়া হয়। পরে বিমানে কোনও অবশ্য বিস্ফোরক পাওয়া যায়নি। সম্প্রতি কানাডা ও ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছেন খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের ১৮ জুন, ২০২৩ তারিখে কানাডার সারে-তে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত। তবে এই দাবির পক্ষে এখনও কোনও প্রমাণ দেখাতে পারেননি ট্রুডো।

 

এর জবাবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এই ধরণের কোনও ঘটনার সঙ্গে ভারত জড়িত নয়। কানাডার তোলা এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এরপর থেকেই ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বহুবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাক্ষাৎ হয়েছে। তবে সেখানেও তারা এই বিষয়টি নিয়ে বিশেষ কোনও কথা বলেননি। দুই দেশের বিদেশমন্ত্রক এবিষয়ে কথা বলেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া