শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ২২ নভেম্বর ২০২৪ ০৪ : ১২Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: মাঝ নভেম্বরের কলকাতা গুটি গুটি পায়ে এগোচ্ছে শীতের দিকে। হাওয়ায় ভাসতে শুরু করেছে আলগা ছুটির গন্ধ। তবু ছুটি চাই বললেই আর দিচ্ছে কে! মনটা যতই বেড়ু বেড়ু করুক, সবে উৎসব-মাস কাটিয়ে অফিসে এখন ভরপুর কাজ। সেই ডিসেম্বরের শেষাশেষি গিয়ে তবে বোধহয় আবার ছুটির কথা পাড়া যাবে! তবু মাথার মধ্যে বেড়ানোর পোকাগুলো কিলবিল। এমন করলে কারই বা কাজে মন বসে! তাতে আবার যদি ওয়ার্ক ফ্রম হোম হয়, তবে তো কথাই নেই!
লকডাউন ফুরিয়েছে ঠিকই, তবে পাল্টে দিয়ে গিয়েছে অনেক কিছু। যেমন বিশ্বজুড়েই অফিসগুলো শিখেছে ওয়ার্ক ফ্রম হোমে কাজ হয় দিব্যি। অফিস না এসে, বাড়ি বসেও সামলে দেওয়া যায় ডেডলাইন। জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলেও তাই ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাস একেবারে মুছে যায়নি অফিসগুলো থেকে। বাকি গোটা বিশ্বের মতো কলকাতা-সহ গোটা ভারতেও বহু অফিস তাই এখন হাইব্রিড মোডে চলে। মানে, সপ্তাহে অফিস এসে কাজ আর ওয়ার্ক ফ্রমের ভাগাভাগি। আর তারই ফাঁক গলে ঢুকে পড়েছে অন্য রকম একটা ছুটি ছুটি গন্ধ। ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার বা ওয়ার্কেশন। মানে, বাড়িও নয়, অন্য যেখানে খুশি গিয়ে কাজ। অফিসের অনুমতি মিলেও যাচ্ছে মাঝেমধ্যেই।
কিন্তু যদি অনুমতি না-ই মেলে?
সাহসে ভর করে বিশ্বজুড়েই ডানা মেলছে আরও এক ট্রেন্ড। হাশ ট্রিপস। অর্থাৎ লুকিয়ে লুকিয়ে ছুটি। আসলে ওয়ার্কেশনই বটে। মানে ছুটিতে গিয়ে সেই কাজই চলবে। তবে বড়সড় ফারাক আছে একখান! অনুমতি দেওয়া তো পরের কথা! অফিস জানেই না এই ছুটির হদিশ!
এ কেমন ট্রিপ
হাঁস আর সজারু মিলে গেলে যেমনটা হয়, হাশ ট্রিপও খানিক সে রকমই বটে। অফিস হয়তো জানে আপনি বালিগঞ্জের বাড়িতে বসে কাজ করছেন। এদিকে, আপনি তো ম্যাকলাস্কিগঞ্জে! তবে ব্রিটিশ আমলের সাহেবি বাংলোয় বসে তিন বন্ধুর সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন ঠিকই, তবে ল্যাপটপে কাজও চলছে সমানতালে। দিব্যি যোগ দিচ্ছেন কন কলেও! হাঁসজারু নয়?
ভাল হলেই ভাল
হাশ ট্রিপের ভাল গুণ কিন্তু নেহাত কম নয়। সাহসে ভর করে ইতিমধ্যেই যাঁরা এক-একটা উইকেন্ডের সঙ্গে দিন দুয়েক চুপি চুপি জুড়ে এমনটা করে ফেলেছেন, তেমনই কেউ কেউ বলছেন, রীতিমতো ফুরফুরে লাগে। সাধারণ, একঘেয়ে দিনের চেয়ে কাজের পরিমাণ বা মান, দুটোই বেড়ে যায় বেশ খানিকটা। কাঁচুমাচু হয়ে ছুটি চাওয়ার ঝামেলা নেই, ছুটি চেয়ে না পাওয়ার মনখারাপও নেই। বরং কাল যেখানে কলকাতার বাড়িতে বসে কাজ হচ্ছিল ঢিমেতালে, সেখানে আজ তাজপুরের বিচে এলোমেলো হাওয়ায় বসে ঝটপট প্রেজেন্টেশন তৈরি! ঝাউবনের দিকটায় হাঁটতে হাঁটতে ফোনে বসের বকুনিটাও যেন ভুল করে খানিক মিঠে শোনায়! আর অফিসে কিচ্ছুটি না বলে এমন গোপন ছুটির অ্যাডভেঞ্চারে থ্রিল তো আছেই!
তালেগোলে গোলেমালে
সাহস দেখানো ভাল জিনিস। তা বলে ভাববেন না এক্কেবারে নিরাপদ! অফিস জেনে গেলে বিপদ আছে কিন্তু! বসের বকুনি জুটতে পারে ভাল রকম। এইচআর-এর পত্রাঘাত, থুড়ি ইমেল-আঘাতও আসতেই পারে! মিলতে পারে শাস্তিও। সে সব ঝুঁকি থেকেই যায়। ভাবছেন কী করে জানবে অফিস? ধরা যাক, ভেবেছিলেন হোটেলের ওয়াইফাই দিয়ে দিব্যি কাজ চলে যাবে। এ দিকে, যেদিন পৌঁছলেন, সেদিনই তাদের নেটওয়ার্ক ডাউন! অফিস যদি ছুটির কথাটা না-ও আঁচ করে, ভাববে আপনি বাড়িতে বসে স্রেফ কাজে ফাঁকি দিচ্ছেন! ইন্টারনেট বা ফোনের নেটওয়ার্ক না থাকলে এখন সব কাজ পণ্ড হতে বেশিক্ষণ লাগে না মোটেই। আর যদি ফোনে আপনার দিক থেকে ভেসে আসা আওয়াজে কিংবা নেটওয়ার্ক লোকেশন দেখে অফিস টের পেয়ে যায় আপনি কলকাতা থেকে ভাগলবা, তবে তো কথাই নেই! ধরা পড়ে গেলে কী করে সামলাবেন, সে দায় কিন্তু আপনারই।
একটুকু আশা
তবে হ্যাঁ, এক চিলতে আশার খবরও আছে বটে শেষপাতে। মাঝেসাঝে অফিস সবটা বুঝলেও না বোঝার ভান করে। কারণ ওই যে, কাজটা যখন হয়েই যাচ্ছে ঠিকমতো। সেক্টর ফাইভের এক অফিসের এইচআর ম্যানেজার যেমন বলেই ফেললেন, “অফিসের দরকার কাজ। আর সেটা করবে তার কর্মীরা। এবার বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম নাকি শান্তিনিকেতনে বসে ওয়ার্ক ফ্রম সোনাঝুরি, তাতে কি সত্যিই কিছু আসে যায়? এক-আধ বার কারও কারও ক্ষেত্রে এমনটা আঁচ করেও তাই তা নিয়ে ঝামেলা হয়নি তেমন। তবে হ্যাঁ, সবাই যখনতখন এমন করতে থাকলে বা কেউ এই লুকোচুরিটা নিয়মে দাঁড় করাতে চাইলে এবং অফিস সেটা বুঝতে পারলে নিশ্চয়ই এত সহজ হবে না সবটা। তখন অ্যাডমিনিস্ট্রেশন নিজের মতো করে বুঝে নেবে।”
ফলে ওই যে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!’ বাকিটা আপনার এবং অফিসের চোরপুলিশ খেলার গল্প!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?